প্রযুক্তি সংবাদ

পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার

পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার
Rate this post

পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান রানওয়্যার নতুন ধরনের মডুলার ডেটা সেন্টার ‘সনিক ইনফারেন্স পড’ উন্মোচন করেছে। এটি একটি সম্পূর্ণ বহনযোগ্য ইউনিট, যা প্রচলিত বিশাল ডেটা সেন্টারের বিকল্প হিসেবে দ্রুত স্থাপন ও সম্প্রসারণ করা যাবে।

পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার
পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার

প্রতিষ্ঠানটির দাবি, সনিক ইনফারেন্স পড প্রচলিত সার্ভারলেস ইনফারেন্স প্ল্যাটফর্ম ও জিপিইউ ক্লাউডের তুলনায় কম খরচে এবং উন্নত মানের এআই ইনফারেন্স সেবা দিতে সক্ষম। নতুন ক্ষমতা যোগ করতে পুরো ডেটা সেন্টার সম্প্রসারণের বদলে শুধু নতুন পড যুক্ত করলেই হবে।

রানওয়্যারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফ্লাভিউ রাডুলেস্কু বলেন, ভবিষ্যতে ব্যবহারকারীর কাছাকাছি অবস্থান করা বিতরণভিত্তিক কম্পিউটিংই এআই অবকাঠামোর প্রধান ধারা হয়ে উঠবে। তার ভাষ্য, পডগুলো বিদ্যুৎ সংযোগ থাকলেই দ্রুত স্থাপন করা যায়, নতুন হার্ডওয়্যারের সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যায় এবং এগুলোতে পানি নয়, ক্লোজড-লুপ কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে কয়েক দিনেই স্থাপন সম্ভব, যেখানে প্রচলিত ডেটা সেন্টার নির্মাণে মাস বা বছর লেগে যায়।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রানওয়্যারের ১০টি পড চালু রয়েছে। প্রতিষ্ঠানটি হিগসফিল্ড এআই ও উইক্সসহ কয়েকটি কোম্পানিকে ইনফারেন্স সেবা দিচ্ছে এবং আরও ১৬০টি স্থানে পড স্থাপনের সক্ষমতা রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে কোম্পানিটি ৫ কোটি ডলারের সিরিজ-এ বিনিয়োগ সংগ্রহ করেছিল।

পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার
পোর্টেবল ডেটা সেন্টার আনল রানওয়্যার

রাডুলেস্কুর মতে, এআই ইনফারেন্সের চাহিদা এত দ্রুত বাড়ছে যে প্রচলিত ডেটা সেন্টার নির্মাণের গতি তার সঙ্গে তাল মেলাতে পারছে না। তাই সহজে পরিবহনযোগ্য ও দ্রুত স্থাপনযোগ্য পড ভবিষ্যতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে এআই ডেটা সেন্টারের বিদ্যুৎ ও সম্পদ ব্যবহারের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক থাকলেও রানওয়্যারের দাবি, তাদের পডে পানি ব্যবহার হয় না এবং বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামো কাজে লাগিয়ে অতিরিক্ত গ্রিড নির্মাণের প্রয়োজন কমানো সম্ভব।