প্রযুক্তি সংবাদ

স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা

স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা
Rate this post

স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা। স্পটিফাই শিল্পীদের সম্মতিতে এআই ব্যবহার করে গান রিমিক্স ও কাভার তৈরির নতুন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা
স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা

স্পটিফাই জানিয়েছে, এই প্রকল্পে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) পাশাপাশি স্বাধীন রেকর্ড লেবেল ও ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সিং অংশীদার মার্লিনও যুক্ত হয়েছে। এর ফলে মার্লিনের নেটওয়ার্কভুক্ত ৩০ হাজারের বেশি রেকর্ড লেবেলের শিল্পীরা চাইলে তাদের গান এআই-ভিত্তিক কাভার ও রিমিক্স তৈরির জন্য উন্মুক্ত করতে পারবেন।

স্পটিফাইয়ের সহ-প্রধান নির্বাহী গুস্তাভ সডারস্ট্রম বলেন, এই সেবাটি কৃত্রিমভাবে তৈরি শিল্পীদের জন্য নয়, বরং প্রকৃত শিল্পীদের গানকে কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে।

সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স নরস্ট্রম জানান, শিল্পীদের সম্মতি নিয়েই তাদের গান ব্যবহার করা হবে। পাশাপাশি শিল্পীরা যথাযথ স্বীকৃতি ও আর্থিক পারিশ্রমিকও পাবেন। তার ভাষায়, এটি হবে এআই-ভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সঙ্গীত তৈরির প্রথম বৈধ প্ল্যাটফর্ম।

স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা
স্পটিফাই আনছে এআই রিমিক্স সুবিধা

প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক সংস্করণ চালু করা হবে। পুরো গানের ক্যাটালগ যুক্ত হওয়ার আগেই সেবাটি চালু হতে পারে। তবে কবে থেকে এটি ব্যবহার করা যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানায়নি স্পটিফাই।

নতুন এআই রিমিক্স ও কাভার সুবিধাটি অর্থের বিনিময়ে অতিরিক্ত সেবা হিসেবে দেওয়া হবে, যা শিল্পীদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।