প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান

Rate this post

অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান। অ্যাপলের ভিশন প্রো হেডসেটের উন্নয়ন তদারকির দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট পল মেইড প্রতিষ্ঠানটি ছেড়ে ওপেনএআইয়ের হার্ডওয়্যার টিমে যোগ দিচ্ছেন। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান
অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান

প্রতিবেদনে বলা হয়েছে, মেইড শুধু ভিশন প্রো নয়, আগামী বছর বাজারে আসতে যাওয়া অ্যাপলের এআইচালিত স্মার্ট গ্লাস প্রকল্পেরও নেতৃত্ব দিচ্ছিলেন। ব্যয়বহুল ভিশন প্রো প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য না পেলেও, স্মার্ট গ্লাসের মাধ্যমে পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে মেটার সঙ্গে প্রতিযোগিতায় ফিরতে চায় অ্যাপল।

গারম্যানের তথ্য অনুযায়ী, অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবর্তন এসেছে। সম্ভাব্য নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে বিভাগে বড় ধরনের রদবদলের কারণে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে।

অন্যদিকে, ওপেনএআই ইতোমধ্যে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভের সঙ্গে নতুন এআই ডিভাইস তৈরির কাজ করছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দাবি করেছেন, ডিভাইসটি আইফোনের তুলনায় আরও শান্ত ও স্বাভাবিক ব্যবহার-অভিজ্ঞতা দেবে। তবে এর উন্নয়ন নিয়ে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান
অ্যাপল ছেড়ে ওপেনএআইয়ে ভিশন প্রো প্রধান

এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাপল ও ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে টেকক্রাঞ্চ। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিষ্ঠানই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Related Articles

Back to top button