১২ আগস্ট নতুন পিক্সেল উন্মোচন করবে গুগল
১২ আগস্ট নতুন পিক্সেল উন্মোচন করবে গুগল। আগামী ১২ আগস্ট নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে গুগলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান। এই আয়োজনেই পরবর্তী প্রজন্মের পিক্সেল স্মার্টফোনসহ একাধিক নতুন যন্ত্র উন্মোচনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পিক্সেল ১১ সিরিজে নকশাগত পরিবর্তন আনা হতে পারে।

এর মধ্যে নতুন সোনালি রঙের সংস্করণ, আরও সরু পর্দার বর্ডার, নতুন ক্যামেরা নকশা এবং আগের তুলনায় পাতলা দেহের সংস্করণ থাকতে পারে। ভাঁজযোগ্য সংস্করণেও ক্যামেরার নকশায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

এছাড়া শোনা যাচ্ছে, এবার ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার সংস্করণ বাদ দিয়ে সরাসরি ২৫৬ গিগাবাইট থেকে বিক্রি শুরু হতে পারে, যার ফলে দামও কিছুটা বাড়তে পারে। গত বছরের অনুষ্ঠানে গুগল পিক্সেল ১০ সিরিজ, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সুবিধা, ভাঁজযোগ্য ফোন, নতুন স্মার্টঘড়ি এবং স্বল্পমূল্যের বেতার কানের যন্ত্র উন্মোচন করেছিল। তাই এবারের অনুষ্ঠানেও নতুন প্রযুক্তি ও যন্ত্র নিয়ে বড় ঘোষণার অপেক্ষায় রয়েছে প্রযুক্তিপ্রেমীরা।






