প্রযুক্তি সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা

Rate this post
বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা। জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের (Ubisoft) সহপ্রতিষ্ঠাতা ক্লদ গুইয়েমো বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ফ্রান্সের পর্যটন শহর লা বাউলে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে ৬৯ বছর বয়সী এই উদ্যোক্তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বিমানে দুইজন আরোহী ছিলেন এবং দুজনই নিহত হন।
বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা
বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ক্লদ গুইয়েমো ১৯৮৬ সালে তার চার ভাইয়ের সঙ্গে মিলে ইউবিসফট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পরবর্তীতে বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। ইউবিসফটের জনপ্রিয় গেম সিরিজগুলোর মধ্যে রয়েছে Assassin’s Creed, Far Cry, Prince of Persia এবং Tom Clancy ফ্র্যাঞ্চাইজি।

বর্তমানে গুইয়েমো পরিবারই ইউবিসফটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ক্লদের ভাই ইভ গুইয়েমো এখনো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্লদ গুইয়েমো শুধু ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতাই ছিলেন না, তিনি গেমিং ও অডিও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুইয়েমো করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন।

বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা
বিমান দুর্ঘটনায় নিহত ইউবিসফটের সহপ্রতিষ্ঠাতা

এক বিবৃতিতে ইউবিসফট জানিয়েছে, দুর্ঘটনায় ক্লদ গুইয়েমোর মৃত্যুর খবর পেয়ে প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Related Articles

Back to top button