প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬

মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬
Rate this post

মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬। মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘কোপাইলট ৩৬৫’-এর জন্য জিপিটি ৫.৬-কে প্রধান ভাষা মডেল হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে ওপেনএআই। সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে নানা জল্পনার মধ্যেই এ ঘোষণা এলো।

মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬
মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬

সম্প্রতি একাধিক প্রতিবেদনে বলা হয়, ব্যয় কমাতে মাইক্রোসফট নিজেদের তৈরি ভাষা মডেলের ব্যবহার বাড়াচ্ছে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেলসহ বিভিন্ন দাপ্তরিক সফটওয়্যারে ধীরে ধীরে নিজস্ব প্রযুক্তি যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এতে ওপেনএআই ও মাইক্রোসফটের দীর্ঘদিনের অংশীদারত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

তবে নতুন ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৫.৬-ই মাইক্রোসফটের কোপাইলট ৩৬৫-এর প্রধান ভাষা মডেল হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং অন্যান্য উৎপাদনশীলতা–সংক্রান্ত সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে মাইক্রোসফটের সঙ্গে তাদের অংশীদারত্ব অব্যাহত থাকবে।

মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬
মাইক্রোসফটের প্রধান মডেল জিপিটি ৫.৬

তবে ‘প্রধান ভাষা মডেল’ হিসেবে ঘোষণার অর্থ কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, মাইক্রোসফট নিজস্ব ভাষা মডেলের উন্নয়ন চালিয়ে গেলেও ওপেনএআইয়ের প্রযুক্তিও তাদের বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।