প্রযুক্তি সংবাদ

অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই

অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই
Rate this post

অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই। ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওয়েব ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসছে না প্রতিষ্ঠানটি। বরং অ্যাটলাসের বিভিন্ন সুবিধা এখন চ্যাটজিপিটির কম্পিউটার সংস্করণ ও গুগল ক্রোমের নতুন সংযোজনে যুক্ত করা হবে।

অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই
অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই

গত বছরের অক্টোবরে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে অ্যাটলাস চালু করেছিল ওপেনএআই। তবে কয়েক মাসের পরীক্ষার পর প্রতিষ্ঠানটি মনে করছে, আলাদা ওয়েব ব্রাউজারের পরিবর্তে ব্যবহারকারীরা যেসব মাধ্যমে ইতোমধ্যে কাজ করেন, সেখানেই এসব সুবিধা দেওয়া বেশি কার্যকর।

নতুন সংযোজনের মাধ্যমে গুগল ক্রোম ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সাহায্যে ওয়েবপৃষ্ঠার তথ্য বুঝতে, সারসংক্ষেপ তৈরি করতে, বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে এবং দীর্ঘ কাজ শুরু করতে পারবেন। এতে গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত সুবিধার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা তৈরি হবে।

অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই
অ্যাটলাস বন্ধ করছে ওপেনএআই

এ ছাড়া চ্যাটজিপিটির কম্পিউটার সংস্করণেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন ব্যবহারকারীরা চ্যাটজিপিটি থেকেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ, প্রয়োজন হলে হিসাব খুলে ব্যবহার, নথি নামানো এবং ওয়েবপৃষ্ঠার সঙ্গে সরাসরি কাজ করতে পারবেন। পাশাপাশি দূরবর্তী ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারবে।

ওপেনএআইয়ের মতে, এসব পরিবর্তনের ফলে চ্যাটজিপিটি শুধু কথোপকথনের মাধ্যম নয়, বরং দৈনন্দিন কাজের জন্য আরও সমন্বিত একটি কর্মপরিবেশে পরিণত হবে।