প্রযুক্তি সংবাদ

ড্রোন সরবরাহে যুক্তরাষ্ট্রে বড় সম্প্রসারণ মান্নার

Rate this post

ড্রোন সরবরাহে যুক্তরাষ্ট্রে বড় সম্প্রসারণ মান্নার। আয়ারল্যান্ডভিত্তিক স্বয়ংক্রিয় ড্রোনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মান্না অ্যারো যুক্তরাষ্ট্রে বড় পরিসরে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসা শহরে নতুন পরিচালনা ও উৎপাদনকেন্দ্র গড়ে তুলছে, যেখানে আগামী কয়েক বছরে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হবে।

চলতি বছরের এপ্রিলে ৫ কোটি ডলারের বিনিয়োগ পাওয়ার পর সম্প্রসারণ পরিকল্পনায় গতি আনে মান্না। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ববি হিলি জানান, নতুন কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সেখানে উৎপাদন কার্যক্রম চালু করার লক্ষ্য রয়েছে।

কারখা‌নার কাজ চলাকালেই আগামী ১২ মাসে ২০০ থেকে ৩০০ জনের একটি পরিচালনাদল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও ছয়টি শহরে কার্যক্রম শুরু করার সম্ভাবনা যাচাই করছে প্রতিষ্ঠানটি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ নতুন শহরগুলোতে সেবা চালু হবে।

মান্নার স্বয়ংক্রিয় ড্রোন মাটিতে অবতরণ করে না। বরং দড়ির মাধ্যমে নির্দিষ্ট স্থানে পণ্য নামিয়ে দেয়। প্রতিষ্ঠানটি প্রতিটি ডেলিভারির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। ইউরোপে বিভিন্ন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব সেবার মাধ্যমেও তারা পণ্য পৌঁছে দিচ্ছে।

ড্রোন সরবরাহে যুক্তরাষ্ট্রে বড় সম্প্রসারণ মান্নার
ড্রোন সরবরাহে যুক্তরাষ্ট্রে বড় সম্প্রসারণ মান্নার

বর্তমানে মান্নার প্রধান কার্যালয় আয়ারল্যান্ডে থাকলেও দেশটিতে ড্রোনে পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। প্রয়োজনীয় নীতিমালা না থাকায় সেখানে ব্যবসা সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তারা। তাই এখন যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বড় সম্ভাবনার বাজার হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

মান্নার দাবি, যুক্তরাষ্ট্রের অনুকূল নীতিমালা ও বাজারের চাহিদা তাদের বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করেছে। প্রতিষ্ঠানটি আগামী দিনে ড্রোনে পণ্য সরবরাহের বাজারে বড় অবস্থান তৈরি করতে চায়।

Related Articles

Back to top button