প্রযুক্তি সংবাদ

‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ

‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ
Rate this post

‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের ছবিকে ভুয়া নগ্ন ছবিতে রূপান্তরকারী বা ‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধ করার আইন কার্যকর রাখতে আদালত অনুমতি দিয়েছে। ফলে এক্সএআইয়ের আপত্তি সত্ত্বেও আইনটি নির্ধারিত সময়েই কার্যকর হয়েছে।

‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ
‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ডোনোভান ফ্র্যাঙ্ক এক্সএআইয়ের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। তিনি রায়ে উল্লেখ করেন, আইনটি স্বাক্ষর হওয়ার প্রায় তিন মাস পর এবং কার্যকর হওয়ার মাত্র তিন দিন আগে এক্সএআই আদালতের দ্বারস্থ হয়েছে।

বিচারকের মতে, এত দেরিতে আবেদন করা থেকে বোঝা যায় যে কোম্পানির দাবি করা ক্ষতি তাৎক্ষণিক নয়। তাই আইন কার্যকর হওয়া ঠেকানোর মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি।

তবে এই সিদ্ধান্তে এক্সএআইয়ের মূল মামলা শেষ হয়ে যায়নি। মামলার বিচার চলবে, তবে সেই সময়ের মধ্যেই আইনটি কার্যকর থাকবে।

মামলায় এক্সএআই দাবি করেছে, যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম আইনটি অতিরিক্ত বিস্তৃত এবং এর উদ্দেশ্য অর্জনের জন্য কম কঠোর বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল।

‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ
‘নিউডিফাই’ অ্যাপ নিষিদ্ধে মিনেসোটার আইন স্থগিতের আবেদন খারিজ

চলতি বছরের শুরুতে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যবহারকারীরা এক্সএআইয়ের গ্রোক চ্যাটবট ব্যবহার করে বহু মানুষের সম্মতি ছাড়াই যৌন ইঙ্গিতপূর্ণ ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয় এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

এই প্রেক্ষাপটে মিনেসোটা সরকার ‘নিউডিফাই’ অ্যাপের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে, যা এখন আদালতের সিদ্ধান্তে কার্যকর রয়েছে।