প্রযুক্তি সংবাদ

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা
5/5 - (1 vote)

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা। ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে এআই দিয়ে নতুন ছবি তৈরি করতে পারতেন।

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা
সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা

চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ছবি তৈরির ব্যবস্থা ‘মিউজ ইমেজ’ চালু করে। এতে কোনো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে উল্লেখ করে তার ছবিকে ভিত্তি হিসেবে ব্যবহার করে নতুন ছবি তৈরি করা যেত। তবে যার ছবি ব্যবহার করা হতো, তাকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না।

এই সুবিধা চালুর পরপরই গোপনীয়তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী ও বিভিন্ন প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আশঙ্কা প্রকাশ করে, এ সুবিধার অপব্যবহার হতে পারে।

সমালোচনার পর শুক্রবার প্রকাশিত এক ব্লগে মেটা জানায়, সুবিধাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ব্যবহারকারীদের জন্য একটি সৃজনশীল সুবিধা তৈরি করাই তাদের উদ্দেশ্য ছিল এবং উন্মুক্ত ছবি এভাবে ব্যবহার করা যাবে কি না, সে সিদ্ধান্তের নিয়ন্ত্রণও ব্যবহারকারীদের হাতে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে তারা সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা
সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই সুবিধা বন্ধ করল মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভুয়া বা পরিবর্তিত ছবি তৈরির ঘটনাও বেড়েছে। বিশেষ করে পরিচিত ব্যক্তিদের ছবি অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধাটিও একই ধরনের অপব্যবহারের ঝুঁকি তৈরি করেছিল।