প্রযুক্তি সংবাদ

ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার

ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার
Rate this post

ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা টনি স্নাইডার এবার স্থায়ীভাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হয়েছেন। গত মার্চে দীর্ঘদিনের প্রধান নির্বাহী জে গ্র্যাবার পদ ছেড়ে প্রধান উদ্ভাবন কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব নিলে তার স্থলাভিষিক্ত হন তিনি।

ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার
ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার

নিজের ব্লগে টনি স্নাইডার জানিয়েছেন, চার মাস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর এখন তিনি আনুষ্ঠানিকভাবে ব্লুস্কাইয়ের স্থায়ী প্রধান নির্বাহী। তিনি বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আশাবাদী এবং দীর্ঘমেয়াদে কাজ করতে চান।

নতুন দায়িত্বে তার অন্যতম অগ্রাধিকার হবে ছোট ছোট ব্যক্তিগত কমিউনিটি ও সীমিত পরিসরের সামাজিক পরিসর তৈরি করা। তার মতে, এ ধরনের সুবিধা চালু হলে ব্লুস্কাইয়ের ব্যবহারকারী বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনের সুযোগ আরও বাড়বে।

টনি স্নাইডার এর আগে ওয়ার্ডপ্রেস ও টাম্বলারের মূল প্রতিষ্ঠান অটোম্যাটিকের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ছিলেন। বর্তমানে তিনি বিনিয়োগ প্রতিষ্ঠান ট্রু ভেঞ্চারসের অংশীদারও। অটোম্যাটিক ও ট্রু ভেঞ্চারস—দুটি প্রতিষ্ঠানই ব্লুস্কাইয়ে বিনিয়োগ করেছে।

ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার
ব্লুস্কাই স্থায়ী প্রধান নির্বাহী টনি স্নাইডার

টুইটার থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করা ব্লুস্কাই ২০২২ সালে ইলন মাস্কের মালিকানায় প্ল্যাটফর্মটির পরিবর্তনের পর বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে দ্রুত জনপ্রিয়তা পায়। জে গ্র্যাবারের নেতৃত্বে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ৪ কোটি ৩০ লাখে পৌঁছায়। একই সময়ে ব্লুস্কাইয়ের উন্মুক্ত সামাজিক নেটওয়ার্ক প্রযুক্তি ‘এটি প্রোটোকল’-এরও ব্যাপক উন্নয়ন হয়।

তবে সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী ধরে রাখা এবং নতুন ব্যবহারকারী আকর্ষণে কিছুটা ধীরগতি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ব্লুস্কাইয়ের প্রবৃদ্ধি বাড়ানোই হবে নতুন প্রধান নির্বাহী টনি স্নাইডারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।