প্রযুক্তি সংবাদ

পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী

Rate this post

পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। প্রযুক্তি প্রতিষ্ঠান নরি তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পারিবারিক সহকারী ‘সুপারনরি’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানের দাবি, এটি শুধু নির্দেশ পালন করবে না, বরং পরিবারের দৈনন্দিন কাজ নিজে থেকেই পরিকল্পনা করে সম্পন্ন করতে পারবে। ঘরের বিভিন্ন স্মার্ট যন্ত্র, বিভিন্ন সেবা এবং সফটওয়্যারকে একসঙ্গে সমন্বয় করে এটি ব্যবহারকারীর উদ্দেশ্য বুঝে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে।

পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী
পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী

সুপারনরি পরিবারের সময়সূচি, বাজারের তালিকা, যানজট, শিশুদের পড়াশোনা কিংবা হঠাৎ পরিবর্তিত পরিকল্পনার মতো বিষয়গুলো বিশ্লেষণ করে নিজে থেকেই সমাধানের প্রস্তাব দিতে পারবে। যেমন, যানজটের কারণে আগে বের হওয়ার পরামর্শ দেওয়া, প্রয়োজনীয় বাজারের জিনিস শেষ হওয়ার আগেই কেনাকাটার ব্যবস্থা করা কিংবা শিশুদের পড়াশোনার জন্য আগেভাগেই উপযুক্ত শিক্ষাসামগ্রী প্রস্তুত রাখা।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা নয়; বরং বাস্তবে কাজ সম্পন্ন করার জন্য তৈরি একটি পূর্ণাঙ্গ পারিবারিক ব্যবস্থা। ব্যবহারকারীর স্বাভাবিক ভাষায় দেওয়া নির্দেশকে বিভিন্ন ধাপে ভাগ করে একাধিক কাজ একসঙ্গে সম্পন্ন করতে পারে এবং প্রয়োজনে পেছনে থেকেই কাজ চালিয়ে যায়।

পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী
পরিবারের কাজ সামলাতে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী

নরির সহপ্রতিষ্ঠাতা আইজ্যাক লং বলেন, ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং মানুষের দৈনন্দিন জীবনের ছোট-বড় দায়িত্ব নিজেরাই সম্পন্ন করবে। তবে উল্লেখ্য, এটি একটি বিজ্ঞাপনভিত্তিক প্রতিবেদন এবং এর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই প্রকাশ করেছে।

Related Articles

Back to top button