প্রযুক্তি সংবাদ

ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই

ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই
Rate this post
ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই।বয়স ও পরিচয় নিশ্চিত করতে সরকারি পরিচয়পত্র চাইতে পারে অ্যানথ্রপিক।
ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই
ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লড (Claude)-এর কিছু ব্যবহারকারীকে ভবিষ্যতে সরকারি পরিচয়পত্র জমা দিয়ে বয়স ও পরিচয় যাচাই করতে হতে পারে। নতুন গোপনীয়তা নীতিমালায় এমন তথ্য জানিয়েছে ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

জুন মাসে প্রকাশিত এবং আগামী ৮ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন নীতিমালায় বলা হয়েছে, ‘নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে’ ব্যবহারকারীদের বয়স বা পরিচয় প্রমাণ করতে বলা হতে পারে। যদিও ঠিক কোন পরিস্থিতিতে এই যাচাই প্রক্রিয়া চালু হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

অ্যানথ্রপিক জানিয়েছে, যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্ট সন্দেহজনক বা সম্ভাব্য প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে চিহ্নিত হবে, তাদের সরাসরি নিষিদ্ধ না করে আপিলের সুযোগ দিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোম্পানির দাবি, এটি ব্যবহারকারীদের একটি ‘ছোট অংশের’ ক্ষেত্রে প্রযোজ্য হবে।

যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহারকারীদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ছবি আপলোড করতে হতে পারে। পাশাপাশি সেলফি ছবি বা ভিডিও এবং মুখের জ্যামিতিক (ফেস জিওমেট্রি) তথ্যও সংগ্রহ করা হতে পারে। কিছু অঙ্গরাজ্যে এ ধরনের বায়োমেট্রিক তথ্য আইনগতভাবে সংরক্ষিত ও সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচিত হয়।

ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই
ক্লড ব্যবহারকারীদের আইডি যাচাই

অ্যানথ্রপিকের ভাষ্য অনুযায়ী, প্রতারণা, অপব্যবহার, নিরাপত্তা ঝুঁকি ও সেবার শর্ত লঙ্ঘন প্রতিরোধ এবং তদন্তের জন্য এ ধরনের তথ্য সংগ্রহ করা হতে পারে। কোম্পানিটি পরিচয় যাচাই সেবা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পারসোনা (Persona)-কে ব্যবহার করছে।

তবে পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য কত দিন সংরক্ষণ করা হবে, সে বিষয়ে অ্যানথ্রপিক স্পষ্ট কোনো তথ্য দেয়নি। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।