প্রযুক্তি সংবাদ

অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা

অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা
2/5 - (1 vote)

অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা। অ্যাপলের আইক্লাউড+ গ্রাহকদের জন্য থাকা প্রাইভেসি ফিচার ‘প্রাইভেট রিলে’-তে একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাদের দাবি, এই দুর্বলতার কারণে সাফারি ব্রাউজার ব্যবহার করার সময় ব্যবহারকারীর গোপন রাখা আসল আইপি ঠিকানা ফাঁস হতে পারে।

অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা
অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা

গবেষকদের প্রকাশিত এক ব্লগ পোস্টে বলা হয়েছে, অ্যাপলের ওয়েব ব্রাউজার ইঞ্জিন ‘ওয়েবকিট’-এর তিনটি বৈশিষ্ট্যের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তারা একটি পরীক্ষামূলক ওয়েবসাইটও চালু করেছেন, যেখানে ব্যবহারকারীরা যাচাই করতে পারবেন প্রাইভেট রিলে চালু থাকা অবস্থায়ও তাদের আসল আইপি ঠিকানা প্রকাশ পাচ্ছে কি না। টেকক্রাঞ্চও পরীক্ষায় এই দাবির সত্যতা নিশ্চিত করেছে।

প্রাইভেট রিলে ভিপিএনের মতো পুরো ডিভাইসের ইন্টারনেট সংযোগ সুরক্ষিত করে না। এটি শুধুমাত্র সাফারি ব্রাউজারে কাজ করে এবং ব্যবহারকারীর আইপি ঠিকানা আড়াল করার জন্য তৈরি। তবে নতুন এই দুর্বলতার কারণে সেই সুরক্ষা ভেঙে যেতে পারে।

গবেষক তালাল হাজ বকরি ও টমি মাইস্ক জানান, অতীতে অ্যাপলের সঙ্গে নিরাপত্তা ত্রুটি নিয়ে যোগাযোগের অভিজ্ঞতা সন্তোষজনক না হওয়ায় তারা বিষয়টি আগে থেকে কোম্পানিকে জানাননি। তাদের ভাষ্য, এমন ক্ষেত্রে সমাধান পেতে দীর্ঘ সময় লাগে এবং অনেক সময় সমস্যার গুরুত্বও অস্বীকার করা হয়।

অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা
অ্যাপলের প্রাইভেট রিলে নিরাপত্তা ত্রুটি, ফাঁস হতে পারে আসল আইপি ঠিকানা

এদিকে, সংবাদ প্রকাশ পর্যন্ত অ্যাপল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। গবেষকদের তৈরি নিজস্ব ব্রাউজার ‘সাইলো’-তে এই ধরনের আইপি ফাঁস রোধে অতিরিক্ত সুরক্ষা যুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেছেন।