প্রযুক্তি সংবাদ

পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত

পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত
Rate this post

পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত। ওপেনএআই তাদের সর্বশেষ শক্তিশালী মডেল জিপিটি-৫.৬ সলের জন্য ‘আল্ট্রাফাস্ট’ নামে নতুন একটি মোড চালু করেছে। এর লক্ষ্য হলো মডেলটির কাজ করার গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো।

পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত
পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত

ওপেনএআইয়ের দাবি, আল্ট্রাফাস্ট সাধারণ প্রক্রিয়াকরণের তুলনায় সর্বোচ্চ ১৪ গুণ দ্রুত কাজ করতে পারে। এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৭৫০টি টোকেন তৈরি করতে সক্ষম। টোকেন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যে ছোট ছোট অংশে লেখা তৈরি ও বিশ্লেষণ করে তার একেকটি অংশ।

প্রতিষ্ঠানটির মতে, এতদিন দ্রুত উত্তর পেতে হলে তুলনামূলক ছোট বা নির্দিষ্ট কাজের জন্য তৈরি মডেল বেছে নিতে হতো। আল্ট্রাফাস্টের লক্ষ্য হলো শক্তিশালী মডেল ব্যবহার করেও প্রতি সেকেন্ডে আরও বেশি কাজ সম্পন্ন করা।

ওপেনএআই জানিয়েছে, আল্ট্রাফাস্ট করপোরেট বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলা, গ্রাহকসেবা, আর্থিক বাজার বিশ্লেষণ এবং ই-কমার্স।

পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত
পেনএআই আনল ‘আল্ট্রাফাস্ট’, জিপিটি-৫.৬ সল হবে ১৪ গুণ দ্রুত

নতুন মোডটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং অল্পসংখ্যক গ্রাহক এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ওপেনএআইয়ের চিপ নির্মাতা সেরিব্রাসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আল্ট্রাফাস্ট পরিচালিত হচ্ছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।