প্রযুক্তি সংবাদ

তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা

তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা
Rate this post

তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা। প্রযুক্তি প্রতিষ্ঠান প্রজেক্ট মিরাজ ডিউন নামে একটি ছোট তিন বোতামের ডিভাইস উন্মোচন করেছে, যা অনলাইন সভাসহ বিভিন্ন কাজে দ্রুত নিয়ন্ত্রণের সুবিধা দেয়। ইউএসবি-সি সংযোগের মাধ্যমে এটি সরাসরি ম্যাকবুকে যুক্ত করা যায় এবং ব্যবহার করা অ্যাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বোতামগুলোর কাজ পরিবর্তন করে। ফলে অনলাইন সভায় সহজেই মাইক্রোফোন বন্ধ বা চালু করা, ক্যামেরা নিয়ন্ত্রণ করা কিংবা উইন্ডো সামনে আনার মতো কাজ একটি বোতাম চাপেই করা যায়।

তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা
তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা

শুধু অনলাইন সভাই নয়, স্প্রেডশিট, ওয়েব ব্রাউজার কিংবা সফটওয়্যার উন্নয়নের বিভিন্ন কাজেও ডিভাইসটি ব্যবহার করা যায়। উদাহরণ হিসেবে, স্প্রেডশিটে অনুলিপি, সংযোজন ও পূর্বাবস্থায় ফেরানোর কাজ, ওয়েব ব্রাউজারে পুনরায় লোড করা বা ঠিকানার ঘরে যাওয়া এবং সফটওয়্যার উন্নয়নে বিভিন্ন নির্দেশ দ্রুত কার্যকর করা সম্ভব। প্রতিটি ডিভাইস নির্দিষ্ট ম্যাকবুকের মডেল অনুযায়ী তৈরি হওয়ায় এটি কম্পিউটারের গায়ের সঙ্গে সমানভাবে বসে যায়। আলাদা ব্যাটারিরও প্রয়োজন হয় না; এটি সরাসরি ম্যাকবুক থেকেই বিদ্যুৎ গ্রহণ করে।

তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা
তিন বোতামের ডিভাইসেই নিয়ন্ত্রণ হবে অনলাইন সভা

ডিউনের সঙ্গে থাকা সহায়ক সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রতিটি বোতামের কাজ নির্ধারণ করতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সাধারণ ভাষায় নির্দেশ দিয়েও নতুন শর্টকাট তৈরি করা যায়। পাশাপাশি ক্যালেন্ডারের সঙ্গে সংযোগ করে পরবর্তী সভার আগাম বার্তা দেখানো, দেরি হওয়ার বার্তা পাঠানো কিংবা নিজস্ব নির্দেশনাভিত্তিক স্বয়ংক্রিয় কাজও চালানো সম্ভব। প্রাথমিক ছাড়ের সময় এর দাম ১১৯ ডলার রাখা হয়েছে, পরে এর মূল্য হবে ১৪৯ ডলার।