প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস
Rate this post

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস। অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস
যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মূল প্রতিষ্ঠান অপ্পোর করপোরেট পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে চীনের বাইরে ওয়ানপ্লাসের অন্যতম বড় বাজার ভারতেও প্রতিষ্ঠানটি কার্যক্রম সীমিত করার পরিকল্পনা করেছে।

২০১৩ সালে প্রযুক্তিপ্রেমীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরির লক্ষ্য নিয়ে ওয়ানপ্লাস প্রতিষ্ঠা করেন পিট লাউ ও কার্ল পেই। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন দামের স্মার্টফোন বাজারে এনে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। ২০২০ সালে কার্ল পেই প্রতিষ্ঠান ছেড়ে ‘নাথিং’ নামে নতুন প্রযুক্তি কোম্পানি গড়ে তোলেন।

বিশ্ববাজারে স্মার্টফোনের চাহিদা কমে যাওয়া এবং মেমোরি চিপের সংকটের কারণে ২০২৬ সালে স্মার্টফোন সরবরাহ ১৩ শতাংশের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস
যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাস

অন্যদিকে, বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যমতে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে অপ্পোর স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। দুর্বল বাজার চাহিদাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানপ্লাস চীনে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। পাশাপাশি ইউরোপের কিছু অঞ্চলে, বিশেষ করে নর্ডিক দেশগুলোতে, অপ্পো তাদের রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রিতে আরও গুরুত্ব দেবে।