এবার বাস্তব অভিযানে ইন্টারনেট পোস্ট । সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা আকর্ষণীয় জায়গা, রেস্তোরাঁ, অনুষ্ঠান বা ভ্রমণের পোস্ট অনেকেই সংরক্ষণ করেন, কিন্তু পরে সেগুলো আর মনে থাকে না। এই সমস্যার সমাধান করতে নতুন অ্যাপ ‘আউটারনেট’ তৈরি করেছেন ড্যানিয়েল ইগান ও অ্যাথেনা লিয়ং।

অ্যাপটির মাধ্যমে টিকটক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটে দেখা কোনো পোস্ট সহজেই সংরক্ষণ করা যায়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে পোস্ট থেকে স্থান, সময়, তারিখ ও প্রয়োজনীয় তথ্য বের করে তালিকাভুক্ত করে দেয়। ব্যবহারকারী পরে সেই জায়গা বা অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
অ্যাপটি ব্যবহারকারীদের বাইরে বের হয়ে নতুন অভিজ্ঞতা অর্জনে উৎসাহ দেয়। কোনো স্থান ঘুরে এলে সেটিকে ‘স্ট্যাম্প’ করা যায়, যা ভবিষ্যতে ব্যক্তিগত ভ্রমণ বা অভিজ্ঞতার ডিজিটাল পাসপোর্ট হিসেবে সংরক্ষণ হবে।

বর্তমানে অ্যাপটির প্রায় ১৮ হাজার ব্যবহারকারী রয়েছে এবং এটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকেও আয় করছে। আইওএস সংস্করণ ইতোমধ্যে চালু হয়েছে, আর অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য অপেক্ষমাণ তালিকা খোলা রয়েছে।
