প্রযুক্তি সংবাদ

এআইতে বাধা জিপিইউ নয়, আসল সংকট ডেটা সরবরাহে

Rate this post

এআইতে বাধা জিপিইউ নয়, আসল সংকট ডেটা সরবরাহে। প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করে শক্তিশালী গ্রাফিক্স প্রসেসর (জিপিইউ) কিনলেও, প্রত্যাশিত ফল পাচ্ছে না অনেক ক্ষেত্রেই। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ জিপিইউ নয়; বরং ডেটা দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে না পারাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এআইতে বাধা জিপিইউ নয়, আসল সংকট ডেটা সরবরাহে
এআইতে বাধা জিপিইউ নয়, আসল সংকট ডেটা সরবরাহে

প্রযুক্তি প্রতিষ্ঠান এফ ফাইভ–এর পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে স্টোরেজ থেকে জিপিইউতে দ্রুত, নিরাপদ ও ধারাবাহিকভাবে ডেটা পৌঁছে দেওয়া। এই প্রক্রিয়ায় সামান্য বিলম্বও ব্যয়বহুল জিপিইউকে অলস বসিয়ে রাখতে পারে, যার ফলে কর্মক্ষমতা ও বিনিয়োগের সুফল কমে যায়।

প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ প্রতিষ্ঠান এখনও মনে করে সমস্যা কম্পিউটিং শক্তিতে। তাই তারা আরও জিপিইউ যোগ করছে। কিন্তু বাস্তবে জিপিইউর অভাব নয়, বরং পর্যাপ্ত গতিতে ডেটা না পৌঁছানোই মূল সমস্যা।

বিশেষজ্ঞরা জানান, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় বিপুল পরিমাণ ডেটা স্টোরেজ ও প্রসেসিং ইউনিটের মধ্যে আদান-প্রদান করতে হয়। এই ডেটা সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করতে অনেক প্রতিষ্ঠান এখন স্টোরেজ ও কম্পিউটিংয়ের মাঝখানে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করছে, যা ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ডেটা প্রবাহ আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান এই পদ্ধতি ব্যবহার করে ডেটা পড়া, লেখা ও মুছে ফেলার গতি কয়েক গুণ বাড়াতে সক্ষম হয়েছে, অতিরিক্ত জিপিইউ ছাড়াই।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফল হতে শুধু শক্তিশালী প্রসেসর নয়, দক্ষ ডেটা সরবরাহ অবকাঠামো গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বড় অংশ এই খাতেই যেতে পারে।

Related Articles

Back to top button