প্রযুক্তি সংবাদ

নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪

Rate this post

নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪। অ্যাপ তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোডিং প্ল্যাটফর্ম বেইস৪৪ নিজস্ব বৃহৎ ভাষা মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম বেইস১। প্রাকৃতিক ভাষায় নির্দেশনা দিয়েই ব্যবহারকারীরা সহজে অ্যাপ তৈরি করতে পারবেন।

নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪
নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪

মাত্র এক বছর আগে ইসরায়েলভিত্তিক বেইস৪৪-কে ৮ কোটি ডলারে অধিগ্রহণ করে ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান উইক্স। এবার নিজস্ব মডেল আনার মাধ্যমে প্রতিষ্ঠানটি অন্য কোম্পানির এআই মডেলের ওপর নির্ভরতা কমাতে চায়।

বেইস৪৪–এর প্রতিষ্ঠাতা মাওর শ্লোমো বলেন, নিজস্ব মডেল থাকলে গতি, খরচ ও দক্ষতার দিক থেকে আরও ভালো ফল পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী মডেলটি আরও উন্নত করা যাবে।

প্রতিষ্ঠানটির দাবি, বেইস১ তৈরি ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কোটি কোটি বাস্তব ব্যবহার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। ফলে এটি অ্যাপ তৈরির কাজে আরও নির্ভুল ও কার্যকর হবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক এআই স্টার্টআপ নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে নিজস্ব মডেল তৈরির পথে হাঁটছে। কারণ এতে দীর্ঘমেয়াদে খরচ কমানোর পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকাও সহজ হয়।

নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪
নিজস্ব এআই মডেল আনল বেইস৪৪

বেইস৪৪ জানায়, ভবিষ্যতে তাদের নিজস্ব মডেল জনপ্রিয় সাধারণ এআই মডেলের তুলনায় আরও দ্রুত, কম খরচে এবং অ্যাপ তৈরির কাজে বেশি কার্যকর সেবা দিতে সক্ষম হবে।

Related Articles

Back to top button