প্রযুক্তি সংবাদ

অ্যাপটোইড আবার গুগল প্লেতে

অ্যাপটোইড আবার গুগল প্লেতে
Rate this post

অ্যাপটোইড আবার গুগল প্লেতে। যুক্তরাষ্ট্রে গুগল প্লের বিকল্প অ্যাপ স্টোর হিসেবে আবারও ফিরেছে অ্যাপটোইড। পর্তুগালভিত্তিক এই অ্যাপ বিতরণকারী প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় পর সোমবার তাদের গেমস স্টোর গুগল প্লেতে নিয়ে এসেছে।

অ্যাপটোইড আবার গুগল প্লেতে
অ্যাপটোইড আবার গুগল প্লেতে

এর ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকেই গুগলের প্রতিদ্বন্দ্বী একটি অ্যাপ স্টোর সরাসরি ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গুগল প্লের বাইরে অ্যাপটোইডের নিজস্ব অ্যাপ স্টোরে ৪০ হাজারের বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এবং প্রতি মাসে প্রায় ২ কোটি ৫০ লাখ সক্রিয় ব্যবহারকারী এই সেবা ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র অ্যাপটোইডের অন্যতম বড় বাজার হলেও এতদিন সেখানে ব্যবহারকারীদের আলাদাভাবে অ্যাপ স্টোরটি ফোনে ইনস্টল করতে হতো। ফলে এর বিস্তার সীমিত ছিল।

এই পরিস্থিতি বদলেছে এপিক গেমসের সঙ্গে গুগলের দীর্ঘ আইনি লড়াইয়ের পর। যুক্তরাষ্ট্রের বিচারক জেমস ডোনাটোর রায়ের পর গুগলকে প্লে স্টোরের বাইরে থেকে তৃতীয় পক্ষের অ্যাপ ও অ্যাপ স্টোর ইনস্টলের সুযোগ দিতে হয়।

২২ জুন ২০২৬ থেকে গুগল ‘প্লে ক্যাটালগ অ্যাক্সেস প্রোগ্রাম’ চালু করে। এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলো গুগল প্লের অ্যাপ ক্যাটালগ ও নির্দিষ্ট অবকাঠামো ব্যবহার করতে পারছে, যদিও তারা স্বাধীন অ্যাপ স্টোর হিসেবেই পরিচালিত হচ্ছে।

এপিক গেমস ২০২০ সালে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে গুগল প্রতিযোগিতাবিরোধী আচরণ করছে। ২০২৩ সালে জুরি এপিকের পক্ষে রায় দেয়। পরে গুগলের আপিলও ব্যর্থ হয়।

অ্যাপটোইড আবার গুগল প্লেতে
অ্যাপটোইড আবার গুগল প্লেতে

এরপর গুগল বিকল্প অ্যাপ স্টোরের জন্য নিয়ম শিথিল করার উদ্যোগ নেয় এবং প্লে স্টোরের কমিশন কাঠামোতেও পরিবর্তনের ঘোষণা দেয়।

এপটোইডের ফিরে আসার ফলে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সামনে এখন গুগল প্লের পাশাপাশি আরও একটি বড় অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ তৈরি হলো। এর ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে গুগলের একচেটিয়া প্রভাব কমিয়ে প্রতিযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।