ক্যাটাগরীবিহীন

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল
Rate this post

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল। অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে লিংকের মাধ্যমে কেনাকাটা করা হলে ডেভেলপারদের কাছ থেকে কমিশন নেওয়ার নতুন কাঠামো প্রস্তাব করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের একটি আদালতে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি সাধারণ অ্যাপের জন্য ১৫ শতাংশ কমিশনের প্রস্তাব দিয়েছে।

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল
অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল

তবে সব ডেভেলপারকে একই হারে কমিশন দিতে হবে না। ছোট ব্যবসার ডেভেলপারদের জন্য কমিশন হবে ৫ শতাংশ। ভিডিও পার্টনার, নিউজ পার্টনার ও মিনি অ্যাপস পার্টনার কর্মসূচিতে থাকা ডেভেলপারদের দিতে হবে ১০ শতাংশ। সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রেও কমিশন ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল।

অ্যাপ স্টোরের কমিশন ও নীতিমালা নিয়ে অ্যাপল এবং এপিক গেমসের মধ্যে কয়েক বছর ধরে আইনি লড়াই চলছে। এরই মধ্যে অ্যাপল অ্যাপের ভেতর থেকে বাইরের ওয়েবসাইটে নিয়ে যাওয়া লিংকের মাধ্যমে হওয়া কেনাকাটায় ২৭ শতাংশ কমিশন আরোপ করেছিল। একই সঙ্গে ডেভেলপাররা কীভাবে এসব লিংক ব্যবহারকারীদের দেখাতে পারবে, তার ওপরও বিধিনিষেধ দিয়েছিল।

অ্যাপল এই বিষয়ে আদালতের কার্যক্রম স্থগিত রাখার চেষ্টা করেছিল। কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেয়। এরপর অ্যাপলকে নতুন কমিশন কাঠামো প্রকাশ করতে হয়।

অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল
অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন চায় অ্যাপল

অ্যাপলের যুক্তি, অ্যাপের বাইরের লিংক থেকে হওয়া কেনাকাটাতেও কমিশন নেওয়া উচিত, কারণ অ্যাপ স্টোর পরিচালনা, প্রযুক্তি, নিরাপত্তা ও অন্যান্য সেবা বজায় রাখতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে।

অ্যাপল আরও জানিয়েছে, গুগল প্লেতেও বাইরের লিংকের মাধ্যমে হওয়া কেনাকাটায় কমিশন নেওয়া হয়। তাদের তথ্য অনুযায়ী, সাধারণ অ্যাপের ক্ষেত্রে গুগল ২০ শতাংশ, বিশেষ কর্মসূচির অ্যাপের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সাবস্ক্রিপশন নবায়নে ১০ শতাংশ কমিশন নেয়।