প্রযুক্তি সংবাদ

এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি

এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি
Rate this post

এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়িয়ে পণ্য ও সেবা উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এয়ারবিএনবি। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান চেস্কি জানিয়েছেন, এআইয়ের কারণে নতুন কোনো ফিচার তৈরির ধারণা থেকে সেটি চালু করা পর্যন্ত সময় ৬০ শতাংশ পর্যন্ত কমেছে।

এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি
এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি

সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত আলোচনায় চেস্কি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এয়ারবিএনবি প্রায় ৮০ শতাংশ বেশি নতুন ফিচার ও উন্নয়ন ব্যবহারকারীদের জন্য চালু করেছে।

এয়ারবিএনবির তথ্য অনুযায়ী, এআইয়ের ব্যবহার সার্চ, অ্যাকাউন্ট খোলা, বুকিং সম্পন্ন করা ও পেমেন্টের মতো বিভিন্ন কাজে বাড়ানো হয়েছে। হোস্টদের জন্য দ্রুত নিবন্ধন ও সেটআপের মতো কাজেও এআই ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের প্রায় ৬০ শতাংশ কোড এআইয়ের সহায়তায় লেখা হচ্ছে।

তবে ব্যবহারকারীদের সরাসরি ব্যবহারের জন্য এআই ফিচার চালুর ক্ষেত্রে এয়ারবিএনবি তুলনামূলক ধীরগতিতে এগিয়েছে। এত দিন পর্যালোচনার সারসংক্ষেপ ও তালিকার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার মতো সীমিত কিছু ফিচারে এআই ব্যবহার করা হয়েছে।

এবার এআইভিত্তিক সার্চ ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে প্রচলিত সার্চ ও ফিল্টার ব্যবস্থায় অভ্যস্ত ব্যবহারকারীদের ওপর এটি চাপিয়ে দিতে চায় না এয়ারবিএনবি। তাই অ্যাপটিতে একটি আলাদা টগল যুক্ত করা হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে এআই সার্চ চালু করতে পারবেন।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা সাধারণ কথাবার্তার মতো স্বাভাবিক ভাষায় তাদের ভ্রমণের প্রয়োজন জানাতে পারবেন। এরপর এআই সেই অনুযায়ী বিভিন্ন থাকার জায়গার ফলাফল দেখাবে। ফলাফলগুলো শুধু লেখাভিত্তিক না হয়ে আরও ভিজ্যুয়াল আকারে উপস্থাপন করা হবে।

চেস্কির ভাষ্য অনুযায়ী, সার্চের ফলাফলের শিরোনাম এআই তৈরি করতে পারবে এবং ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের মতো করে তথ্য উপস্থাপন করা হবে। কোনো নির্দিষ্ট থাকার জায়গার পেজে গেলে সেখানকার গুরুত্বপূর্ণ তথ্যও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী এআই তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারবে।

এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি
এআইয়ের সহায়তায় দ্রুত নতুন ফিচার আনছে এয়ারবিএনবি

গ্রাহকসেবা খাতেও এআইয়ের ব্যবহার বাড়িয়েছে এয়ারবিএনবি। ২০২৫ সালে উত্তর আমেরিকায় এআইভিত্তিক গ্রাহকসেবা বট চালুর পর এবার এটি ৫০টির বেশি ভাষায় সম্প্রসারণ করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে ফোনকলের মাধ্যমেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এয়ারবিএনবি জানিয়েছে, এআই এজেন্টের মাধ্যমে শুরু হওয়া প্রায় ৪৫ শতাংশ গ্রাহক সমস্যার সমাধান কোনো মানবকর্মীর হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হচ্ছে। এর ফলে প্রতি বুকিংয়ে গ্রাহকসেবা পরিচালনার খরচ গত বছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে।

জুনে শেষ হওয়া প্রান্তিকে এয়ারবিএনবির আয় ১৭ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে সমন্বিত পরিচালন মুনাফা ২১ শতাংশ বেড়ে ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।