প্রযুক্তি সংবাদ

স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

Rate this post

স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের। স্বয়ংচালিত গাড়ি যেন জরুরি সেবাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা প্রশাসন।

স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের
স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

সংস্থাটির প্রশাসক জনাথন মরিসন এক চিঠিতে জানান, চালকবিহীন গাড়ি জরুরি ঘটনাস্থলে ঢুকে পড়া, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর পথ আটকে দেওয়া এবং ঝলমলে সতর্কবাতি, আগুন, ধোঁয়া কিংবা সড়কের নিরাপত্তা চিহ্ন ঠিকভাবে শনাক্ত করতে না পারার মতো একাধিক ঘটনার তথ্য তাদের হাতে এসেছে। এসব সমস্যা দ্রুত সমাধানে মাসের শেষের মধ্যেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে তিনি বলেন, জরুরি পরিস্থিতিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িত এমন পরিস্থিতিতে স্বয়ংচালিত গাড়ির সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো বাধ্যতামূলক।

স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের
স্বয়ংচালিত গাড়িকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

যদিও কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি, তবে পর্যবেক্ষকদের মতে, নির্দেশনাটি মূলত স্বয়ংচালিত ট্যাক্সিসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য। এর আগে একাধিক ঘটনায় জরুরি সেবাকর্মীদের স্বয়ংচালিত গাড়ি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়েছে বলেও জানা গেছে।

জাতীয় সড়ক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে স্বয়ংচালিত গাড়ির জন্য নতুন নিরাপত্তা নীতিমালা তৈরির কাজও এগিয়ে চলছে। এর মাধ্যমে চালকবিহীন গাড়ির নকশা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নিয়ম আরও আধুনিক করা হবে।

Related Articles

Back to top button