অ্যানথ্রপিকের এআই মডেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র সরকার অ্যানথ্রপিকের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মিথোস ও ফেবল বিদেশে ব্যবহারের ওপর আরোপিত রপ্তানি-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে আগামী ১ জুলাই থেকে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য আবারও মডেল দুটি উন্মুক্ত করা হবে।

গত ১২ জুন যুক্তরাষ্ট্র সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে মডেল দুটিকে রপ্তানি-নিয়ন্ত্রিত প্রযুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এর ফলে বিশেষ অনুমতি ছাড়া বিদেশে এসব মডেল সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। বাস্তবে এই শর্ত মানা কঠিন হওয়ায় অ্যানথ্রপিক বিশ্বব্যাপী মডেল দুটির উন্মুক্ত ব্যবহার বন্ধ করে দেয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, অ্যানথ্রপিক নিরাপত্তা ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা, সরকারের সঙ্গে নিরাপত্তা মানদণ্ড তৈরিতে সহযোগিতা এবং সম্ভাব্য অপব্যবহারের তথ্য সরকারকে জানাতে সম্মত হয়েছে। এরপরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
-
স্টারশিপ উৎক্ষেপণের আগে স্পেসএক্সের শেয়ারদর কমলJuly 16, 2026
-
যুক্তরাষ্ট্র ও ইউরোপে কার্যক্রম গুটাচ্ছে ওয়ানপ্লাসJuly 16, 2026
এদিকে, এশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান মিথোসের সমমানের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করায় বৈশ্বিক প্রতিযোগিতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে, সেই চাপও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অন্যতম কারণ।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালায় ট্রাম্প প্রশাসনের ঘন ঘন পরিবর্তনের কারণে ভবিষ্যতে নতুন মডেল উন্মোচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।






