প্রযুক্তি সংবাদ

অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ

অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ
5/5 - (1 vote)

অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ। টেক্সাসে অ্যামাজনের পরিকল্পিত একটি ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রের জলবায়ু দূষণের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে। ডেটা সেন্টারটির জন্য অ্যামাজন পেকোস কাউন্টিতে প্রাকৃতিক গ্যাসচালিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে।

অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ
অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি বছরে ৩ কোটি ৩০ লাখ টন পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড নির্গমনের অনুমতি পেতে পারে। এই পরিমাণ নির্গমন যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো বিদ্যুৎকেন্দ্রের তুলনায় বেশি। অ্যামাজন বলেছে, ডেটা সেন্টারটি নিজস্ব নতুন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চলবে এবং এর ফলে টেক্সাসের সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ বাড়বে না।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে অ্যামাজনসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। এতে ভবিষ্যতে কার্বন নিঃসরণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ
অ্যামাজনের ডেটা সেন্টারে বাড়তে পারে কার্বন নিঃসরণ

অ্যামাজনের কার্বন নিঃসরণ গত বছরই ১৬ শতাংশ বেড়েছে। বিষয়টি প্রতিষ্ঠানটির ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে পরিবেশবাদীরা মনে করছেন। অ্যামাজনের মুখপাত্র অবশ্য বলেছেন, জলবায়ু পরিস্থিতি আগের তুলনায় বদলে গেলেও প্রতিষ্ঠানটির জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি।