প্রযুক্তি সংবাদ

১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান

১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান
Rate this post

১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি স্টার্টআপ হ্যাড্রিয়ান নতুন বিনিয়োগ পর্বে ১৩৭ কোটি ডলার সংগ্রহ করেছে। এই বিনিয়োগের ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি ডলার।

১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান
১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বিনিয়োগ পর্বে নেতৃত্ব দিয়েছে ডব্লিউসিএম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ওয়াশিংটন হারবার পার্টনারস, ভ্যালর ইকুইটি পার্টনারস, ১৩৭ ভেঞ্চারস এবং বেইলি গিফোর্ড। এছাড়া মরগান স্ট্যানলি ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাপোলো, টি. রো প্রাইস, ক্যাপিটালজি, অ্যান্ড্রিসেন হোরোভিটজ, ফাউন্ডার্স ফান্ড, লাক্স ক্যাপিটাল ও অল্টিমিটারসহ আরও অনেক বিনিয়োগকারী এই রাউন্ডে অংশ নিয়েছে।

গত বছর সিরিজ সি বিনিয়োগে ২৬ কোটি ডলার সংগ্রহের পর এবার নতুন অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট সংগ্রহ করা বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলারে পৌঁছেছে।

প্রচলিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো নতুন অস্ত্র তৈরির দিকে নয়, বরং সামরিক খাতের জন্য স্বয়ংক্রিয় উৎপাদন কারখানা নির্মাণের ওপর গুরুত্ব দিচ্ছে হ্যাড্রিয়ান। এসব কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সহায়তায় সামরিক যানবাহন ও বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ ব্যাপক পরিসরে উৎপাদন করা হবে।

১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান
১৩৭ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেল প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় সাবমেরিনের যন্ত্রাংশ তৈরির জন্য একটি নতুন উৎপাদন কেন্দ্র চালু করে প্রতিষ্ঠানটি। এটি হ্যাড্রিয়ানের চতুর্থ কারখানা। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই প্রকল্পের মূল্য প্রায় ২৪০ কোটি ডলার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন অর্থায়নের মাধ্যমে হ্যাড্রিয়ান স্বয়ংক্রিয় উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে।