প্রযুক্তি সংবাদ

এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ

এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ
Rate this post

এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে কাজ করা মার্কিন স্টার্টআপ ভ্যালার অ্যাটমিকস ১০০ কোটি ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহ করেছে। এই বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে সিকোইয়া ক্যাপিটালের অংশীদার শন ম্যাগুয়ার। পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক থেকে ২০ কোটি ডলারের ঋণ সুবিধাও নিশ্চিত করেছে।

এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ
এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের পর ভ্যালার অ্যাটমিকসের মূল্যায়ন প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছেছে।

প্রতিষ্ঠানটি ক্ষুদ্র মডুলার পারমাণবিক চুল্লি তৈরি করছে, যা প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় দ্রুত নির্মাণযোগ্য এবং কম ব্যয়বহুল। গত জুনে তাদের ওয়ার্ড ২৫০ চুল্লি সফলভাবে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল এআই সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা দেখায়। একই সঙ্গে এনভিডিয়ার সঙ্গে পানিবিহীন ৩০ মেগাওয়াটের এআই কারখানা তৈরির চুক্তিও করেছে কোম্পানিটি।

এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ
এআই বিদ্যুতে পারমাণবিক স্টার্টআপে ১০০ কোটি ডলারের বিনিয়োগ

ভ্যালার অ্যাটমিকস জানিয়েছে, প্রতিটি নতুন চুল্লি নির্মাণের মাধ্যমে প্রকৌশল ও পরিচালনাগত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা ভবিষ্যতের আরও উন্নত চুল্লি দ্রুত তৈরি করতে সহায়তা করবে। নতুন অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি বড় পরিসরে ক্ষুদ্র পারমাণবিক চুল্লি উৎপাদনের প্রস্তুতি নেবে। এই বিনিয়োগ পর্বে অ্যাপ্যান্ডিয়ন ক্যাপিটাল, অ্যাট্রেইডিস ম্যানেজমেন্ট, কনভিকশন, ড্রিম ভেঞ্চারস, এইচওএফ ক্যাপিটাল, পয়েন্ট৭২, রায়ট ভেঞ্চারস, স্নোপয়েন্ট ভেঞ্চারস এবং ভ্যালর ইকুইটি পার্টনার্সও অংশ নিয়েছে।