প্রযুক্তি সংবাদ

এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান : সত্য নাদেলা

এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা
Rate this post

এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সতর্ক করে বলেছেন, যেসব প্রতিষ্ঠান তাদের সব ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য একটি মাত্র এআই প্রতিষ্ঠানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে, ভবিষ্যতে তাদের টিকে থাকা কঠিন হতে পারে।

এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা
এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা

এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, প্রতিষ্ঠানগুলোর উচিত নিজেদের তথ্য, নির্দেশনা এবং এআই ব্যবহারের বিভিন্ন উপাত্তের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখা। এতে ভবিষ্যতে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজস্ব এআই মডেল তৈরি বা উন্মুক্ত মডেল উন্নত করতে পারবে। তার ভাষায়, কোনো প্রতিষ্ঠান যদি এই নিয়ন্ত্রণ হারায়, তাহলে তারা কার্যত নিজেদের চিন্তাভাবনার দায়িত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে।

নাদেলা আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর উচিত এমন অবকাঠামো তৈরি করা, যাতে তারা একাধিক এআই মডেল ব্যবহার করতে পারে। একই সঙ্গে নির্দেশনা, স্মৃতি এবং ব্যবহারের তথ্য আলাদা রাখলে কোনো একটি মডেল বা সেবা বন্ধ হয়ে গেলেও ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বিশেষভাবে সতর্ক করেন, কোনো একটি এআই প্রতিষ্ঠানের নিজস্ব কোডিং সহায়ক ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর না করতে। তার মতে, এতে একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত স্বাধীনতা কমে যায়। যদিও মাইক্রোসফট ওপেনএআই ও অ্যানথ্রপিক—উভয় প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী, তবুও নাদেলার মতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উচিত বিকল্প মডেল ব্যবহার এবং নিজেদের এআই অবকাঠামো গড়ে তোলা।

বিশ্লেষকদের মতে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান কম খরচের উন্মুক্ত এআই মডেলের দিকে ঝুঁকছে। এতে তারা নিজেদের হার্ডওয়্যারে মডেল চালাতে, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে এবং একাধিক মডেল ব্যবহারের সুযোগ পাচ্ছে।

এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা
এক এআইয়ের ওপর নির্ভর করলে টিকবে না প্রতিষ্ঠান: সত্য নাদেলা

নাদেলা আরও আশঙ্কা প্রকাশ করেন, কোনো প্রতিষ্ঠান যদি তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি একটি এআই প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়, তাহলে ভবিষ্যতে সেই এআই প্রতিষ্ঠান একই ধরনের প্রতিদ্বন্দ্বী সেবা চালু করতে পারে। তবে সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে তিনি ভিন্ন মত দেন। তার মতে, বিনামূল্যের সেবা ব্যবহারের ক্ষেত্রে তথ্য ভাগাভাগি অনেকটাই স্বাভাবিক মূল্য বিনিময়ের অংশ, যেমনটি দীর্ঘদিন ধরে অনলাইন বিজ্ঞাপনভিত্তিক সেবায় হয়ে আসছে।