প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ

Rate this post
হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ।সিআরইডে ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ মেটার, নেতৃত্বে বড় পরিবর্তন।
হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ
হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা হোয়াটসঅ্যাপের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে। ভারতের ফিনটেক প্রতিষ্ঠান সিআরইডের (CRED) প্রতিষ্ঠাতা কুনাল শাহকে বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে মেটার নেতৃত্বে সিআরইডে ৯০ কোটি ডলার (৯০০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করা হয়েছে।

প্রায় সাত বছর ধরে হোয়াটসঅ্যাপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা উইল ক্যাথকার্ট পদ ছাড়ছেন। তবে তিনি মেটার ভেতরে নতুন পণ্য উন্নয়ন-সংক্রান্ত দায়িত্বে যুক্ত থাকবেন।

ভারত বর্তমানে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশটিতে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে, যা অ্যাপটির বৈশ্বিক ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর একটি বড় অংশ। ব্যবসায়িক বার্তা বিনিময় ও ডিজিটাল পেমেন্ট খাতে সম্প্রসারণের জন্য ভারতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে মেটা।

২০১৮ সালে কুনাল শাহ সিআরইড প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১ কোটি ৭০ লাখ। এর আগে তিনি ভারতের অন্যতম প্রাথমিক ডিজিটাল পেমেন্ট স্টার্টআপ ফ্রিচার্জ (FreeCharge) প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি তিনি ভারতের স্টার্টআপ খাতের একজন পরিচিত বিনিয়োগকারী এবং ২৫০টিরও বেশি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ
হোয়াটসঅ্যাপের নতুন প্রধান কুনাল শাহ

মেটা জানিয়েছে, কুনাল শাহের নেতৃত্ব ও ভোক্তাকেন্দ্রিক প্রযুক্তি ব্যবসা গড়ে তোলার অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপের পরবর্তী প্রবৃদ্ধির ধাপকে ত্বরান্বিত করবে। বিশেষ করে পেমেন্ট, বাণিজ্যিক সেবা এবং ব্যবসায়িক যোগাযোগ খাতে অ্যাপটির বিস্তারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মেটার নতুন বিনিয়োগের ফলে সিআরইডের বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি ডলার (৪.৫ বিলিয়ন ডলার) নির্ধারিত হয়েছে। কুনাল শাহ সিআরইডের প্রধান নির্বাহীর পদ ছাড়লেও কোম্পানির শেয়ার নিজের কাছে রাখবেন। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন প্রতিষ্ঠানটির কৌশল ও অর্থ বিভাগের প্রধান মিতেন সামপাত।

Related Articles

Back to top button