নতুন প্রযুক্তি

ফেসবুকে থেকে আয় বন্ধ হবে এই কাজ করলে

ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে বন্ধ হবে আয়
5/5 - (3 votes)

ফেসবুকে স্প্যাম কনটেন্ট দমনে কঠোর হচ্ছে মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার বা সম্পর্কহীন ক্যাপশন দিয়ে কৃত্রিমভাবে পোস্টের প্রচার বাড়ানোর চেষ্টা করলে, সেই পোস্টের মনেটাইজেশন সুবিধা বাতিল করা হবে।

মেটা বলছে, এ ধরনের স্প্যাম কনটেন্ট প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। তাই যারা হ্যাশট্যাগের ভিড়ে বা অপ্রাসঙ্গিক কথায় অ্যালগরিদমকে ধোঁকা দিয়ে আয় বাড়াতে চায়, তাদের বিরুদ্ধে এখন কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে থেকে আয় বন্ধ হবে এই কাজ করলে
ফেসবুকে থেকে আয় বন্ধ হবে এই কাজ করলে

কী কী পরিবর্তন আসছে?

  • অতিরিক্ত হ্যাশট্যাগ বা অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন দেওয়া পোস্ট থেকে আয় বন্ধ হবে।
  • এসব পোস্ট শুধু ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে, আর নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে না।
  • একই পোস্ট ছড়িয়ে দিতে বহু ফেক অ্যাকাউন্ট তৈরি করলে, সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করা হতে পারে।
  • মিথ্যা বা সাজানো মন্তব্য শনাক্ত হলে, সেগুলোর ভিজিবিলিটিও কমিয়ে দেয়া হবে।

নতুন ফিচার ও টুল

মেটা পরীক্ষামূলকভাবে চালু করেছে এমন একটি রিপোর্টিং ফিচার, যেখানে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় মন্তব্য শনাক্ত করে রিপোর্ট করতে পারবেন। পাশাপাশি পেজ অ্যাডমিনদের জন্য নতুন মডারেশন টুল এনেছে মেটা, যার মাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের করা মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে লুকানো যাবে।

Read More: অনলাইন কোর্স কিভাবে বানাবো? সহজ উপায় জেনে নিন!

মেটা জানিয়েছে, কনটেন্টের গুণগত মান ঠিক রাখতে এবং ভিউ বা আয়ের জন্য অসাধু পদ্ধতির ব্যবহার বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাদের লক্ষ্য, ফেসবুককে আরো বিশ্বাসযোগ্য ও মানসম্মত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।