ভিভো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভ জি। এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৫০ মেগাপিক্সেল জাইস ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং উন্নত এআই ফিচারসহ ফোনটি বাজারের অন্যতম সেরা ক্যামেরা ফোন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিভো ভি৫০ ফাইভ জি : ক্যামেরায় নতুন বিপ্লব
ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে আছে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা, যা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ সেন্সর ব্যবহার করে। এই ক্যামেরাটি স্বল্প আলোতেও অসাধারণ ছবি তুলতে সক্ষম। ফোনটিতে রয়েছে মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা ২৩ মিমি, ৩৫ মিমি ও ৫০ মিমি ফোকাল লেন্থে নিখুঁত পোর্ট্রেট শট নিশ্চিত করে। সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকার ফলে হাত কেঁপে গেলেও ছবি থাকবে সুস্পষ্ট ও ঝকঝকে।
উন্নত এআই ফিচার ও স্টুডিও-কোয়ালিটি লাইটিং
ফোনটিতে রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেট মোড, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে ছবিতে স্টুডিও-কোয়ালিটি লাইটিং নিশ্চিত করে। এছাড়া, ৪কে ভিডিও রেকর্ডিং, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার থাকায় ব্যবহারকারীরা আরও উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা পাবেন।
অসাধারণ ডিজাইন ও ডিসপ্লে
ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে আলট্রা-স্লিম ৪ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় আরামদায়ক অভিজ্ঞতা দেবে। ফোনটি পাওয়া যাবে স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক এই দুইটি রঙে। স্ট্যারি ব্লু সংস্করণে হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা খালি চোখে ৩ডি ইফেক্ট তৈরি করে।
শক্তিশালী ব্যাটারি ও দ্রুতগতির চার্জিং
ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করে। মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা টকটাইম উপভোগ করা যাবে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে।
উন্নত পারফরম্যান্স ও এআই ফিচার
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, আইপি৬৮-৬৯ ডাস্ট ও ওয়াটার রেসিস্টেন্স, গুগল জেমিনি, এআই ট্রান্সস্ক্রিপ্ট, লাইভ টেক্সট এর মতো অত্যাধুনিক ভিভো স্মার্ট এআই ফিচার।
VIVO V50 Price in Bangladesh – ভিভো ভি৫০ ফাইভ জি-এর দাম
ফোনটির ১২জিবি র্যাম ও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম এবং ২৫৬ জিবি রম ভেরিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা। নতুন এই স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশি বাজারে পাওয়া যাবে।
