স্মার্টফোন

Realme C75X : প্রিমিয়াম ডিজাইনে নতুন বাজেট ফোন আসছে বাজারে

Realme C75X
5/5 - (2 votes)

বাংলাদেশের তরুণদের জন্য আবারও দারুণ এক চমক নিয়ে আসছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কোম্পানিটি তাদের জনপ্রিয় C75 সিরিজে নতুন মডেল হিসেবে বাজারে আনতে পারে “C75X” নামের একটি শক্তিশালী স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, এটি হবে বাজেট ফ্রেন্ডলি, তবে ফিচার হবে একদম ফ্ল্যাগশিপ লেভেলের।

Realme C75X
Realme C75X

IP69 রেটিং ও শক রেজিস্ট্যান্স প্রযুক্তি

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, রিয়েলমি C75X-এ থাকবে IP69 রেটেড শক ও ডাস্ট রেজিস্ট্যান্স, যা সাধারণত উচ্চমূল্যের ফোনে দেখা যায়। ধুলো, পানি এমনকি হালকা ধাক্কায়ও ডিভাইসটি নিরাপদ থাকবে। এর বিশেষ ফিচার হিসেবে থাকবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধাও।

৫৬০০mAh ব্যাটারি ও ৪৫W ফাস্ট চার্জিং

টানা ব্যবহারেও যেন ফোন চার্জ শেষ না হয়ে যায়—এজন্য থাকবে ৫৬০০mAh বিশাল ব্যাটারি। সেই সঙ্গে থাকবে ৪৫W ফাস্ট চার্জিং, যা মিনিমাল চার্জ টাইমে দীর্ঘ সময়ের জন্য চালু রাখবে ডিভাইসটিকে। তাই স্টুডেন্ট হোন বা গেমার—সবাই পাচ্ছেন নিরবিচারে ব্যবহার করার সুযোগ।

ডিজাইনেও চমক

রিয়েলমি C75X শুধুমাত্র পারফরম্যান্সেই নয়, প্রিমিয়াম ডিজাইন ও নন্দনিক লুকেও নজর কেড়েছে। নরম কার্ভ, আরামদায়ক হ্যান্ডগ্রিপ এবং ইউনিক রঙের সমন্বয়ে এটি হতে পারে তরুণদের ফ্যাশনের অন্যতম অংশ।

কবে আসবে? কোথায় জানবেন?

যদিও এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা আসেনি, তবে ফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত স্পেসিফিকেশন ও দাম জানতে চোখ রাখুন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে