তরুণদের অন্যতম পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি এবার বাজারে এনেছে তাদের নতুন দুই শক্তিশালী স্মার্টফোন—‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’। অত্যাধুনিক প্রযুক্তি, দ্রুতগতি ও দুর্দান্ত ডিজাইন মিলিয়ে ফোন দুটিকে বলা হচ্ছে রিয়েলমির পরবর্তী প্রজন্মের ‘পাওয়ারহাউজ’ ডিভাইস।

রিয়েলমি ১৪ ৫জি: স্পিড, স্টাইল আর শক্তির অনবদ্য মিশেল
রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে ‘আল্টিমেট পারফরম্যান্স’ ও ‘নেক্সট-জেন এক্সপেরিয়েন্স’-এর কথা মাথায় রেখে। এতে রয়েছে:
- স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট: শক্তিশালী পারফরম্যান্স ও গ্রাফিক্স-হেভি গেমিংয়ের জন্য আদর্শ।
- ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য।
- ডাইনামিক র্যাম এক্সপ্যানশন: র্যামের কার্যক্ষমতা আরও বাড়িয়ে দেয়।
- ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি + ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং: ব্যাটারি চার্জের চিন্তা ভুলে যান।
- ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে: ফ্লুইড স্ক্রলিং, রেসপন্সিভ টাচ ও দুর্দান্ত ভিজ্যুয়াল।
- ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা: নিখুঁত ছবি ও সৃজনশীল ফটোগ্রাফির জন্য উপযুক্ত।
রিয়েলমি ১৪টি ৫জি: প্রতিদিনের ব্যবহারে নতুন মাত্রা
‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে যারা প্রতিদিনের কাজ, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের জন্য নির্ভরযোগ্য একটি ডিভাইস চান তাদের জন্য। এতে রয়েছে:
- মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট: পাওয়ার ও দক্ষতার চমৎকার ভারসাম্য।
- ৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ: স্মুথ মাল্টিটাস্কিং এবং পর্যাপ্ত স্টোরেজ।
- ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে + ১২০ হার্টজ রিফ্রেশ রেট: প্রাণবন্ত স্ক্রিন এক্সপেরিয়েন্স।
- ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ: দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহার।
- ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা: বিভিন্ন আলোতে ঝকঝকে ছবি।
স্মার্ট ডিজাইন ও টেকসই নির্মাণ
উভয় ডিভাইসেই রয়েছে:
- অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি UI ৬.০: আরও স্মার্ট, আরও কাস্টমাইজেবল।
- আইপি৬৯/৬৮/৬৬ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স: প্রতিকূল পরিবেশেও ব্যবহারযোগ্যতা নিশ্চিত।
- আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন: হাতে নিলেই ফিল হয় প্রিমিয়াম।
রিয়েলমি ১৪ ৫জি ও রিয়েলমি ১৪টি ৫জি দাম ও অফার
- রিয়েলমি ১৪ ৫জি: ৳৪১,৯৯৯ টাকা
- রিয়েলমি ১৪টি ৫জি: ৳৩১,৯৯৯ টাকা
বিশেষ অফার: ১৪ মে পর্যন্ত প্রি-অর্ডার করলেই ক্রেতারা পাচ্ছেন ৳২,৫০০ মূল্যের নতুন লঞ্চকৃত রিয়েলমি বাডস সম্পূর্ণ ফ্রি।
‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’ শুধু স্মার্টফোন নয়, বরং এটি তরুণ প্রজন্মের গতিশীল ডিজিটাল জীবনের জন্য এক শক্তিশালী সঙ্গী। আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, গেমিং উপযোগিতা এবং চোখজুড়ানো ডিজাইন—সব মিলিয়ে এই দুটি ডিভাইস প্রযুক্তিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি চমৎকার পছন্দ হতে চলেছে।
