স্মার্টফোন

OnePlus Nord 5 Price in Bangladesh 2025 : ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ ও নতুন গ্যাজেটস উন্মোচন

5/5 - (1 vote)

ওয়ানপ্লাস আনলো শক্তিশালী নর্ড ৫ সিরিজের দুটি নতুন স্মার্টফোন এবং একগুচ্ছ আইওটি ডিভাইস, যার মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচ, বাডস ও নতুন প্যাড। ৯ জুলাই ঢাকায় এক জমকালো আয়োজনে এই ডিভাইসগুলো উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

OnePlus Nord 5 Price in Bangladesh 2025
OnePlus Nord 5 Price in Bangladesh 2025

পারফরম্যান্স ও কুলিংয়ে বিপ্লব

নতুন নর্ড ৫ ফোনে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি চিপসেট, যা একে নর্ড সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। গেম খেলতে বা মাল্টিটাস্কিংয়ে ফোনটি দিচ্ছে ঝামেলাহীন অভিজ্ঞতা। পাবজি ও কল অব ডিউটি মোবাইল খেলা যাবে ১৪৪ এফপিএস পর্যন্ত গতিতে। এ ছাড়া AI নাইট পোর্ট্রেট ও সনি LYT-700 ক্যামেরা সেন্সর থাকায় রাতেও তোলা ছবি হবে আরও পরিষ্কার ও ঝকঝকে।

নর্ড সিই৫ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপসেট এবং শক্তিশালী ব্যাটারি। এর আন্টুটু স্কোর ছাড়িয়ে গেছে ১৪ লাখ ৭০ হাজার! গেমিং ও ভিডিও দেখায় পারফরম্যান্স হবে দারুণ।

বিশাল ব্যাটারি ও সুপার চার্জ

নর্ড ৫-এ রয়েছে ৬৮০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে চলবে দুই দিন। আর নর্ড সিই৫-এ আরও বিশাল ৭১০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং। মাত্র ৫৬ মিনিটেই ফুল চার্জ!

ওয়ানপ্লাস ইকোসিস্টেমে নতুন সংযোজন

ওয়ানপ্লাস এই লঞ্চে তাদের এক্সক্লুসিভ একাধিক ডিভাইসও প্রকাশ করে:

  • ওয়ানপ্লাস ওয়াচ ৩: ১৬ দিনের ব্যাটারি, ৬টি স্বাস্থ্য সূচক, শতাধিক স্পোর্টস মোড
  • ওয়ানপ্লাস বাডস ৪: ৪৫ ঘণ্টার ব্যাটারি, AI অনুবাদ ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি
  • ওয়ানপ্লাস প্যাড ৩: ১৩.২” 3.4K ডিসপ্লে, স্টাইলো পেন ও শক্তিশালী চিপসেট
  • এছাড়াও এসেছে প্যাড লাইট, স্মার্ট কিবোর্ড, ওয়ান ৩ স্মার্টওয়াচ ও অন্যান্য গ্যাজেট

OnePlus Nord 5 Price in Bangladesh 2025

📅 ওয়ানপ্লাস নর্ড ৫ (১২+৫১২ জিবি) – ৳৫৩,৯৯৯ 📅 ওয়ানপ্লাস নর্ড সিই৫ (৮+২৫৬ জিবি) – ৳৩৫,৯৯৯ 📦 প্রি-অর্ডার: ৯–১৫ জুলাই 🎁 অফার: ডিসপ্লে রিপ্লেসমেন্ট, র‍্যাফেল ড্র-তে ফ্রি ফোন বা ব্যাক কাভার

ওয়ানপ্লাস প্যাড ৩ শুরু হচ্ছে ৳৭৩,৪৯৯ থেকে এবং প্যাড লাইট পাওয়া যাচ্ছে ৳২৯,৪৯৯-এ।

সব ডিভাইস পাওয়া যাবে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ স্টোর, দারাজ, পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারে। সকল আইওটি ডিভাইসে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।

Related Articles

Back to top button