২০২৪ সালে বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩, দেশের বাজারে নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। টাইম ম্যাগাজিনের বেস্ট ইনভেনশনস অব ২০২৪ হিসেবে স্বীকৃত, আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী এই স্মার্টফোনটি উদ্ভাবনের নতুন উদাহরণ হিসেবে বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে।

অনবদ্য এই স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে ১ মার্চ, যা ৫ মার্চ পর্যন্ত চলবে। প্রি-বুকিং করে ৬ মার্চ থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে। এছাড়া, প্রি-বুকিং করার মাধ্যমে প্রত্যেক ক্রেতা একদম বিনামূল্যে পাবেন ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। অনার ম্যাজিক ভি৩ এর মূল্য ২,১৯,৯৯৯ টাকা।
অনার ম্যাজিক ভি৩-তে আলট্রা-স্লিম ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার এবং ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার পর্যন্ত আকারে নিয়ে আসবে। মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনে অ্যারোস্পেস-গ্রেড ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে, যা এর ইমপ্যাক্ট রেজিস্ট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করবে। আইপিএক্স৮ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ফোনটি পানি থেকে সুরক্ষিত থাকবে।
ম্যাজিক ভি৩-এর ৬.৪৩ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে এবং ৭.৯২ ইঞ্চির ইন্টারনাল ফোল্ডেবল স্ক্রিনে ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট রয়েছে, যা ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। স্মার্টফোনটিতে ট্রিপল-ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, এবং ২০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৩.৫X অপটিক্যাল জুম সহ। এছাড়া, সেলফি এবং ভিডিও ধারণের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা এআই-সমৃদ্ধ মোশন সেন্সিং টেকনোলজি ব্যবহার করে ছবি আরও নিখুঁত এবং ঝকঝকে করবে।
এছাড়া, ম্যাজিক ভি৩-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২ বা ১৬ জিবি র্যাম, এবং ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। ৫,১৫০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ওয়্যারড সুপারচার্জ, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা সাথে থাকছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করবে।
