প্রযুক্তি সংবাদ

বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক

Rate this post

বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় গুগলে দায়িত্ব পালনের পর অবসর নিচ্ছেন ইন্টারনেটের অন্যতম পথিকৃৎ ভিন্টন সার্ফ। আগামী সপ্তাহে তিনি গুগলের প্রধান ইন্টারনেট দূত পদ থেকে সরে দাঁড়াবেন।

বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক
বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক

সম্প্রতি ওপেন ফ্রন্টিয়ার সম্মেলন-এ এই ঘোষণা আসে। সেখানে ডেভ প্যাটারসন মজার ছলে বলেন, “ভিন্ট গুগলে ২০ বছরের বেশি সময় কাটিয়েছেন, আর আগামী সপ্তাহেই অবসর নিচ্ছেন। এত দীর্ঘ ও সফল ক্যারিয়ারের জন্য তাকে করতালি দেওয়া উচিত।”

ভিন্টন সার্ফরবার্ট কান-কে আধুনিক ইন্টারনেটের স্থপতি হিসেবে ধরা হয়। তারা সত্তরের দশকে টিসিপি/আইপি প্রোটোকল তৈরি ও জনপ্রিয় করেন, যা আজকের ইন্টারনেটের ভিত্তি। এই অবদানের জন্য সার্ফ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম এবং কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান টিউরিং পুরস্কার

২০০৫ সাল থেকে তিনি গুগলে কর্মরত ছিলেন। সম্মেলনে তিনি ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট একে অপরের সঙ্গে কাজ করতে গেলে মানসম্মত যোগাযোগ ব্যবস্থা ও অভিন্ন নিয়ম অপরিহার্য হয়ে উঠবে।

তার ভাষায়, “স্বাভাবিক ভাষা ব্যবহারে দ্ব্যর্থতা থাকে। কিন্তু এজেন্টগুলোর মধ্যে নির্ভুল বোঝাপড়া নিশ্চিত করতে আরও স্পষ্ট ও মানসম্মত পদ্ধতি প্রয়োজন হবে।”

বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক
বিদায় নিচ্ছেন ইন্টারনেটের জনক

একটি হালকা মুহূর্তে সার্ফ নিজের পোশাকের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “সত্তরের দশকে সবাই যখন লম্বা চুল রাখত, তখন আমি শার্ট, টাই আর ভেস্ট পরে আলাদা হতে চেয়েছিলাম।”

৮৩ বছর বয়সী ভিন্টন সার্ফের অবসর প্রযুক্তি বিশ্বের একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button