জেমিনির ছবি তৈরির সুবিধা এখন বিনামূল্যে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল তাদের জেমিনি অ্যাপের ব্যক্তিগতকৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির সুবিধা বিনামূল্যে উন্মুক্ত করেছে। আগে এই সুবিধাটি শুধু প্লাস, প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য সীমিত ছিল।

নতুন সুবিধাটি ন্যানো বানানা প্রযুক্তিচালিত, যা ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি করতে পারে। ফলে আলাদা করে বিস্তারিত নির্দেশনা না দিয়েও ব্যক্তিগতকৃত ছবি তৈরি করা সম্ভব হবে।
এ জন্য জেমিনি ব্যবহারকারীর অনুমতি নিয়ে জিমেইল, গুগল ফটোস, ইউটিউব এবং গুগল সার্চ-এর তথ্য ব্যবহার করে। এমনকি গুগল ফটোস থেকে ব্যবহারকারীর ছবি নিয়েও নতুন ছবি তৈরি করতে পারবে।
-
ফিনিক্সে উবার-ওয়েমোর পথ আলাদাJune 30, 2026
-
পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনেরJune 30, 2026
তবে পারসোনাল ইন্টেলিজেন্স সুবিধাটি সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ ব্যবহারকারী চাইলে তবেই জেমিনি এসব সেবার তথ্য ব্যবহার করতে পারবে। প্রয়োজনে টুলস মেনু থেকে এটি বন্ধও করা যাবে।

গুগল জানিয়েছে, চলতি বছর তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন সেবা জেমিনি-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি শিগগিরই এতে ডেইলি ব্রিফ, নতুন নকশা, জেমিনি অমনি ভিডিও মডেল এবং জেমিনি স্পার্ক নামে ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী যুক্ত করা হবে।






