প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের

Rate this post

পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের । যুক্তরাষ্ট্রে পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আরও কঠোর করায় প্রায় ৯২ গিগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ঝুঁকিতে পড়েছে। পরামর্শক প্রতিষ্ঠান Wood Mackenzie-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জটিলতার কারণে ২০২৫ সালেই ফেডারেল জমিতে ৭ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রকল্প বাতিল হয়েছে। একই কারণে আরও ১২ গিগাওয়াট ফেডারেল জমিতে এবং ৮০ গিগাওয়াট বেসরকারি জমিতে ঝুঁকির মুখে রয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের
পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের

প্রতিবেদন অনুযায়ী, অনুমোদনসংক্রান্ত এই বাধা জ্বালানি খাতে ১২১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের ফলে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। আগামী ২০৩৫ সালের মধ্যে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার প্রায় তিন গুণ হতে পারে। এমন সময়ে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিলম্ব বিদ্যুৎ সরবরাহে বড় চাপ সৃষ্টি করতে পারে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে জলাভূমির আশপাশে নির্মাণাধীন সৌরবিদ্যুৎ প্রকল্প এবং আকাশপথের নিয়মের আওতায় থাকা বায়ু বিদ্যুৎকেন্দ্র। যদিও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে যুক্ত হওয়া নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৯০ শতাংশই এসেছে সৌর, বায়ু ও ব্যাটারি-ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি থেকে।

পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের
পরিচ্ছন্ন জ্বালানিতে বাধা ট্রাম্প প্রশাসনের

বিশ্লেষকদের মতে, অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অব্যাহত থাকলে এআই-নির্ভর অবকাঠামোর বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটানো আরও কঠিন হয়ে পড়তে পারে।

Related Articles

Back to top button