প্রযুক্তি সংবাদ

এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট

Rate this post

এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট। যুক্তরাষ্ট্রভিত্তিক মেমোরি চিপ নির্মাতা Micron-কে এখন এআই যুগের সম্ভাব্য ‘পরবর্তী এনভিডিয়া’ হিসেবে দেখছে ওয়াল স্ট্রিট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের বাজারে কোম্পানিটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট
এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট

সম্প্রতি মাইক্রনের বাজারমূল্য সাময়িকভাবে মেটা ও টেসলা-কেও ছাড়িয়ে যায়। গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম ২৩৬ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার লেনদেন শেষে মাইক্রনের বাজারমূল্য ছিল প্রায় ১ দশমিক ২৭ ট্রিলিয়ন ডলার।

এআই সার্ভারে ব্যবহৃত DRAM, NAND এবং বিশেষ করে High-Bandwidth Memory (HBM) চিপের চাহিদা দ্রুত বাড়ছে। এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, মেটা ও ওরাকলের মতো প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ মেমোরি চিপ কিনছে। এতে বৈশ্বিক সরবরাহ সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ের ইলেকট্রনিক পণ্যের দামেও।

গত সপ্তাহে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে মাইক্রন জানায়, তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় চার গুণ বেড়ে ৪১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে মুনাফা বেড়ে হয়েছে ২৮ দশমিক ২ বিলিয়ন ডলার। আগামী প্রান্তিকেও শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট
এআই চিপে মাইক্রনের দাপট, ‘পরবর্তী এনভিডিয়া’ বলছে ওয়াল স্ট্রিট

বিশ্লেষকদের মতে, এনভিডিয়া ও Anthropic-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করায় ভবিষ্যতে চাহিদা কমে গেলেও মাইক্রন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারবে। তবে এআই-নির্ভর মেমোরি চিপের বর্তমান চাহিদা দীর্ঘমেয়াদে একইভাবে থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

Related Articles

Back to top button