প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে টিকটকের শর্তাবলিতে পরিবর্তন, কী জানতে হবে ব্যবহারকারীদের

Rate this post

 

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে নতুন চুক্তি কার্যকর হওয়ার পর প্ল্যাটফর্মটির শর্তাবলি হালনাগাদ করা হয়েছে। ২২ জানুয়ারি থেকে টিকটক ব্যবহার চালিয়ে যেতে হলে মার্কিন ব্যবহারকারীদের নতুন শর্তে সম্মতি জানাতে হবে।

নতুন শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সঙ্গে এখন টিকটকের চুক্তি হচ্ছে ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার’ নামের নতুন মার্কিন সত্তার সঙ্গে।

যুক্তরাষ্ট্রে টিকটকের শর্তাবলিতে পরিবর্তন, কী জানতে হবে ব্যবহারকারীদের
যুক্তরাষ্ট্রে টিকটকের শর্তাবলিতে পরিবর্তন, কী জানতে হবে ব্যবহারকারীদের

শর্তাবলির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে। নতুন নিয়মে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সীরা সাধারণ টিকটক ব্যবহার করতে পারবে না। তাদের জন্য নির্ধারিত ‘আন্ডার ১৩ এক্সপেরিয়েন্স’-এর মধ্যেই থাকতে হবে।

আরেকটি পরিবর্তনে বলা হয়েছে, প্ল্যাটফর্মে থাকা কোনো কনটেন্টকে টিকটকের নতুন মার্কিন সত্তা সমর্থন বা অনুমোদন করে না। কোনো ভিডিও বা পোস্ট তাদের নিজস্ব মতামতও প্রতিফলিত করে না।

শর্তাবলিতে যুক্ত হয়েছে জেনারেটিভ এআই–সংক্রান্ত সতর্কতা। এতে বলা হয়েছে, এআইভিত্তিক ফিচার থেকে ভুল বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি হতে পারে। এমনকি অনুপযুক্ত বা অবৈধ তথ্যও আসতে পারে।

নতুন শর্ত অনুযায়ী, টিকটক ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা এই ঝুঁকি স্বীকার করছেন বলে গণ্য হবে এদিকে, নতুন চুক্তির ফলে টিকটকের ব্যবহারিক অভিজ্ঞতায় কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে টিকটকের শর্তাবলিতে পরিবর্তন, কী জানতে হবে ব্যবহারকারীদের
যুক্তরাষ্ট্রে টিকটকের শর্তাবলিতে পরিবর্তন, কী জানতে হবে ব্যবহারকারীদের

তবে জানা গেছে, টিকটকের সুপারিশমূলক অ্যালগরিদম এখন মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, এতে কনটেন্ট ব্যক্তিগতকরণ কিছুটা দুর্বল হতে পারে। তবে হঠাৎ বড় কোনো পরিবর্তন টের পাওয়ার সম্ভাবনা কম।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক কোকিল জৈদকার বলেন, পরিবর্তনগুলো হবে ধীরে এবং সূক্ষ্ম। তবে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি বা লাইভ শপিংয়ের মতো ফিচার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারার মতে, টিকটকের লক্ষ্য পুনর্গঠন নয়— বরং যা কাজ করছে, সেটি ধরে রাখা।

Related Articles

Back to top button