স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এ০৬ দেশজুড়ে সাড়া ফেলেছে

স্যামসাং গ্যালাক্সি এ০৬ দেশজুড়ে সাড়া ফেলেছে
4.5/5 - (2 votes)

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন মডেল গ্যালাক্সি এ০৬। উন্মোচনের মাত্র ১০ দিনের মধ্যেই ডিভাইসটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ দেশজুড়ে সাড়া ফেলেছে
স্যামসাং গ্যালাক্সি এ০৬ দেশজুড়ে সাড়া ফেলেছে

স্যামসাং গ্যালাক্সি এ০৬-এ রয়েছে ২০:৯ আসপেক্ট রেশিওর ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে থাকছে চার বছরের সিকিউরিটি আপডেট ও দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেডের সুবিধা।

ছবি তোলার ক্ষেত্রে ফোনটির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিখুঁত ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া ডুয়েল ক্যামেরা এবং ৬০ এফপিএসের ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং সুবিধা এটিকে কনটেন্ট নির্মাতা ও ভিডিওপ্রেমীদের জন্য উপযুক্ত করে তুলেছে।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনটির জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখে মে মাসের মাঝামাঝিতে গ্যালাক্সি এ০৬-এর নতুন ভ্যারিয়েন্ট (৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি) বাজারে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “বর্তমানে আরও বেশি মানুষ তাদের জীবনযাত্রা উন্নত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। এই চাহিদার কথা বিবেচনা করেই আমরা আমাদের নতুন স্মার্টফোনে এমন ফিচার এনেছি, যা তাদের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। গ্রাহকদের কাছ থেকে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।”

উল্লেখ্য, স্যামসাং নিয়মিতভাবে উদ্ভাবনী প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করছে, আর গ্যালাক্সি এ০৬ সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।