প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ

ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ
Rate this post

ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। ফেসবুক নির্মাতাদের জন্য আলাদা ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালু করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্মাতাদের কনটেন্ট তৈরি, দর্শক বাড়ানো এবং কমিউনিটির সঙ্গে যোগাযোগের বিষয়ে ব্যক্তিগত পরামর্শ দেওয়া হবে।

ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ
ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ

নতুন অ্যাপের প্রধান সুবিধাগুলো হলো:

  • এআই সহকারী নির্মাতার কনটেন্টের ধরন, পারফরম্যান্স, দর্শকের প্রতিক্রিয়া ও লক্ষ্য বিশ্লেষণ করে পরামর্শ দেবে।
  • নির্মাতারা সরাসরি জানতে পারবেন—কখন পোস্ট করা ভালো বা মন্তব্যে মানুষ কী বলছে।
  • এআই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে এবং নির্মাতার নিজস্ব লেখার ধরন অনুসরণ করে উত্তরের খসড়া তৈরি করবে।
  • পোস্ট করার আগে নির্মাতা এআইয়ের তৈরি উত্তর সম্পাদনা ও অনুমোদন করতে পারবেন।
  • প্রতিদিন অ্যাপ খুললে দিনের গুরুত্বপূর্ণ কাজের তালিকা দেখা যাবে। এর মধ্যে পোস্টের পারফরম্যান্স পর্যালোচনা, লক্ষ্যের অগ্রগতি এবং যেসব মন্তব্যের উত্তর দেওয়া দরকার সেগুলো চিহ্নিত করা থাকবে।

ফেসবুকের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো নির্মাতাদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখা। একই সঙ্গে কনটেন্টের ধারণা ও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য নির্মাতাদের অন্য এআই সেবার ওপর নির্ভরতা কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।

ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ
ফেসবুকের নতুন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ

বর্তমানে অ্যাপটি যুক্তরাষ্ট্র ও কানাডার সব ফেসবুক নির্মাতার জন্য আইফোনে পাওয়া যাচ্ছে।

মেটা সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি আলাদা অ্যাপও চালু করেছে। এর মধ্যে ফেসবুক গ্রুপের জন্য ‘ফোরাম’, ইনস্টাগ্রাম বন্ধুদের সঙ্গে অদৃশ্য হয়ে যাওয়া ছবি শেয়ারের জন্য ‘ইনস্ট্যান্টস’, গেমিংয়ের জন্য ‘পকেট’ এবং এআই দিয়ে শিশুদের গল্প তৈরির জন্য ‘স্টোরিকিট’ রয়েছে।