প্রযুক্তি সংবাদ

রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ

রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ
Rate this post

রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ। বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট নতুন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি আরও সহজ করতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে পোস্ট করার ক্ষেত্রে ‘কার্মা’ (Karma) এবং অ্যাকাউন্টের বয়সের ওপর নির্ভরতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর মডারেশন ব্যবস্থা জোরদার করা হবে।

রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ
রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ

বর্তমানে অনেক রেডিট কমিউনিটিতে নতুন ব্যবহারকারীরা পোস্ট করতে পারেন না, কারণ তাদের নির্দিষ্ট পরিমাণ কার্মা বা পুরোনো অ্যাকাউন্ট থাকতে হয়। রেডিটের ভাষ্য, এই নিয়ম স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে কার্যকর হলেও অনেক প্রকৃত নতুন ব্যবহারকারীও এতে সমস্যায় পড়েন।

এই সমস্যা সমাধানে রেডিট ‘রুলস হাব’ নামে একটি এআইচালিত মডারেশন টুল চালু করছে। বড় ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে এটি পোস্ট বা মন্তব্য কমিউনিটির নিয়ম ভঙ্গ করেছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শুরুতে ৭০০টির বেশি কমিউনিটিতে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হওয়া এই টুল এখন নতুন কমিউনিটিগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। বছরের শেষ নাগাদ এটি সব কমিউনিটিতে চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নতুন ব্যবহারকারীদের জন্য কমিউনিটির নিয়ম বোঝানো, সঠিক ফ্লেয়ার নির্বাচন এবং পোস্ট করার প্রক্রিয়া সহজ করতে আরও কয়েকটি নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে।

রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ
রেডিটে নতুনদের জন্য পোস্ট করা হবে আরও সহজ

রেডিট জানিয়েছে, কার্মা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না। তবে শক্তিশালী এআইভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু হলে নতুন ব্যবহারকারীদের অংশগ্রহণে কার্মার গুরুত্ব আগের তুলনায় অনেক কমে আসবে।

সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের আয় প্রকাশের সময় রেডিট জানায়, তাদের অন্যতম লক্ষ্য হলো সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীদের আরও বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারীতে পরিণত করা। নতুন এআইভিত্তিক মডারেশন ও ব্যবহারবান্ধব ফিচার সেই লক্ষ্য অর্জনেই সহায়ক হবে বলে কোম্পিটির আশা।