প্রযুক্তি সংবাদ

ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর

ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর
Rate this post

ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর। এআইভিত্তিক কোডিং সহকারী কার্সর ভারতের জন্য প্রথমবারের মতো দেশভিত্তিক স্বল্পমূল্যের সাবস্ক্রিপশন চালু করেছে। স্পেসএক্সের অধিগ্রহণ চূড়ান্ত হওয়ার আগেই বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার ডেভেলপার বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর
ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর

নতুন ‘কার্সর স্টার্ট’ প্ল্যানের মাসিক মূল্য রাখা হয়েছে ৬৪৯ রুপি, যা কার্সরের সাধারণ প্রো প্ল্যানের ২০ ডলারের তুলনায় অনেক কম। প্রতিষ্ঠানটির দাবি, ভারত এখন তাদের তৃতীয় বৃহত্তম বাজার। গত এক বছরে দেশটিতে কার্সরের ব্যবহারকারী তিন গুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে দক্ষ সফটওয়্যার প্রকৌশলীদের বড় একটি অংশ নিয়মিত কার্সর ব্যবহার করছেন।

নতুন প্ল্যানে ব্যবহারকারীরা কম্পোজার ২.৫ এবং গ্রক ৪.৫ মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া ক্লাউড এজেন্ট, আইওএস অ্যাপ, প্লাগইন, মডেল কনটেক্সট প্রোটোকল সমর্থন, হুকস এবং স্কিলসের সুবিধাও থাকবে। তবে এই প্ল্যানে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সর্বাধুনিক মডেল, বাগবট, অটো মোড, অটোমেশন এবং কার্সর এসডিকে–র মতো উন্নত সুবিধা থাকবে না। এসব সুবিধা কেবল প্রো প্ল্যানের জন্য সংরক্ষিত।

ভারতীয় ব্যবহারকারীরা ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি ইউপিআইয়ের মাধ্যমেও অর্থ পরিশোধ করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশেষ যাচাই ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে যাতে এই প্ল্যান শুধুমাত্র ভারতের ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারেন।

ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর
ভারতে সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করল কার্সর

কার্সর জানিয়েছে, ভবিষ্যতে এই মূল্য নির্ধারণ পদ্ধতি সফল হলে অন্য দেশেও স্থানীয় দামের সাবস্ক্রিপশন চালু করা হতে পারে। ভারতে সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নতুন বিক্রয়, কারিগরি সহায়তা এবং সরকারি নীতিবিষয়ক কর্মীও নিয়োগ দিচ্ছে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বাইয়ে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

গত মাসে স্পেসএক্স ৬০ বিলিয়ন ডলারের শেয়ারভিত্তিক চুক্তিতে কার্সর অধিগ্রহণের ঘোষণা দেয়। চুক্তিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হওয়ার কথা। তবে কার্সরের ভাষ্য, ভারতের এই সম্প্রসারণ পরিকল্পনা অধিগ্রহণের ঘোষণার আগেই শুরু হয়েছিল।