প্রযুক্তি সংবাদ

ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি

ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি
Rate this post

ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি। যুক্তরাষ্ট্রের ফিউশন বিদ্যুৎভিত্তিক স্টার্টআপ থিয়া এনার্জি উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিং চুম্বক উৎপাদনের জন্য মার্কিন জ্বালানি বিভাগের কাছ থেকে ২ কোটি ডলারের অনুদান পেয়েছে।

ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি
ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি

অনুদানটি দিয়েছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি–এনার্জি। এই অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি তাদের মডুলার চুম্বক তৈরির সক্ষমতা বাড়াবে, যা ভবিষ্যতের ফিউশন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফিউশন চুল্লিতে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে নিয়ন্ত্রণ ও সংকুচিত করা হয়। এতে কণাগুলো এত বেশি উত্তপ্ত হয় যে তারা একত্রিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে।

থিয়া এনার্জির চুল্লি ‘স্টেলারেটর’ নকশার ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ স্টেলারেটরে জটিল আকৃতির চুম্বক ব্যবহৃত হওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেশি হয়।

এই ব্যয় কমাতে ভিন্ন কৌশল নিয়েছে থিয়া এনার্জি। তাদের চুল্লির ১২টি বড় চুম্বক মাত্র চার ধরনের নকশা থেকে তৈরি করা হয়েছে। এছাড়া প্লাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত ৩০০টিরও বেশি ছোট চুম্বক সম্পূর্ণ একই নকশার।

প্রতিষ্ঠানটির দাবি, সফটওয়্যারনিয়ন্ত্রিত এই ছোট চুম্বকগুলো উৎপাদনের জটিলতা ও খরচ কমাবে এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সহজ করবে।

ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি
ফিউশন বিদ্যুতে ২ কোটি ডলারের সহায়তা পেল থিয়া এনার্জি

থিয়া এনার্জি ইতোমধ্যে ফিউশন খাতের অন্যতম বেশি অর্থায়ন পাওয়া স্টার্টআপে পরিণত হয়েছে। চলতি বছরের মে মাসে তারা ১০ কোটি ডলার সংগ্রহ করে। এর আগে ২০২৪ সালে সিরিজ-এ অর্থায়নে আরও ২ কোটি ডলার পেয়েছিল।

প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৪০-এর দশকের মাঝামাঝি সময়ে বাণিজ্যিক পর্যায়ের ফিউশন বিদ্যুৎকেন্দ্র চালু করা।