প্রযুক্তি সংবাদ

কোডিং এআইয়ে মেটার নতুন মডেল

কোডিং এআইয়ে মেটার নতুন মডেল
Rate this post

কোডিং এআইয়ে মেটার নতুন মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং সহকারী তৈরির প্রতিযোগিতায় নতুন মডেল ‘মিউজ স্পার্ক ১.১’ উন্মুক্ত করেছে মেটা। নতুন এই বহুমাত্রিক এআই মডেলটি ওপেনএআই ও অ্যানথ্রপিকের অনুরূপ প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে।

কোডিং এআইয়ে মেটার নতুন মডেল
কোডিং এআইয়ে মেটার নতুন মডেল

মেটার ভাষ্য, মিউজ স্পার্ক ১.১ একাধিক ধাপে যুক্তিভিত্তিক বিশ্লেষণ করতে পারে। পাশাপাশি জটিল কোডিং প্রক্রিয়া পরিচালনা, ডিজিটাল কর্মপ্রবাহ নিয়ন্ত্রণ, সফটওয়্যারের ত্রুটি শনাক্ত ও সমাধান এবং বড় আকারের কোড স্থানান্তরের মতো কাজেও এটি সক্ষম।

প্রতিযোগীদের তুলনায় কিছুটা দেরিতে এ খাতে প্রবেশ করলেও মেটা তুলনামূলক কম খরচে সেবা দেওয়ার ওপর জোর দিচ্ছে। প্রতিষ্ঠানটি প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ১ দশমিক ২৫ ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৪ দশমিক ২৫ ডলার নির্ধারণ করেছে। এ মূল্য ওপেনএআই ও অ্যানথ্রপিকের অনুরূপ মডেলের কাছাকাছি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিন বছর পর প্রথমবারের মতো পোস্ট করে নতুন মডেলটির ঘোষণা দেন। তিনি দাবি করেন, কম খরচে এজেন্টভিত্তিক কাজ, বিভিন্ন সফটওয়্যার টুল ব্যবহার এবং কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে মিউজ স্পার্ক ১.১ শক্তিশালী পারফরম্যান্স দিতে সক্ষম।

কোডিং এআইয়ে মেটার নতুন মডেল
কোডিং এআইয়ে মেটার নতুন মডেল

চলতি সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একের পর এক নতুন মডেল উন্মোচন হয়েছে। মেটা এর আগে ‘মিউজ ইমেজ’ নামে নতুন ছবি তৈরির এআই প্রকাশ করেছে। একই সময়ে ওপেনএআই জিপিটি–৫.৬ এবং স্পেসএক্সএআই গ্রোক ৪.৫ উন্মুক্ত করায় এআই প্রযুক্তির প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।